সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

পাটগ্রামে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে ওয়ালটন প্লাজা ম্যানেজার নিহত

আজিজুল ইসলাম বারী,লালমনিরহাট প্রতিনিধি
প্রকাশ : ২৮ ফেব্রুয়ারি ২০২৬, ০২:৫৩ পিএম
পাটগ্রামে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে ওয়ালটন প্লাজা ম্যানেজার নিহত

লালমনিরহাটের পাটগ্রামে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে রফিকুজ্জামান পলাশ (৩৭) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। তিনি উপজেলার ‘ওয়ালটন প্লাজা’র শাখা ব্যবস্থাপক (ম্যানেজার) হিসেবে কর্মরত ছিলেন। ‎ ‎শনিবার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে বুড়িমারী-লালমনিরহাট মহাসড়কের শিমুলতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ‎ ‎নিহত রফিকুজ্জামান পলাশ রংপুর জেলার বদরগঞ্জ উপজেলার গোলাম মোস্তফার ছেলে। সে দীর্ঘদিন থেকে পাটগ্রাম উপজেলার ওয়ালটন প্লেজার শাখা ব্যবস্থাপক হিসেবে কর্মরত ছিলেন।

পাটগ্রামে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে ওয়ালটন প্লাজা ম্যানেজার নিহত ‎​ ‎স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, বেলা ১২টার দিকে রফিকুজ্জামান পলাশ শোরুমের দাপ্তরিক কাজে মোটরসাইকেলযোগে উপজেলার আলাউদ্দিন নগরের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে জোংড়া ইউনিয়নের মোমিনপুর শিমুলতলা নামক স্থানে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা বুড়িমারীগামী একটি ট্রাকের সাথে তার মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ‎ ‎পাটগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) নাজমুল হক এ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পাওয়ার পরপরই ঘটনাস্থলে পুলিশ ফোর্স পাঠানো হয়েছে। দুর্ঘটনাকবলিত মোটরসাইকেলটি উদ্ধার করা হয়েছে। ঘাতক ট্রাকটি পালিয়ে গেলেও ট্রাকটি আটক করতে এ বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নুসরাত ফারিয়ার নতুন ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

যশোর মেডিকেল কলেজে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন

যশোরে প্রজাপতি স্কুলের শিক্ষার্থীদের  বৃক্ষ রোপন ও বিতরণ 

মেয়েকে হত্যা করে বস্তাবন্দি লাশ মোটরসাইকেলে নিয়ে ঘুরছিলেন বাবা

X