রবিবার
১৯ জুলাই ২০২৬, ৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
রোববার, ১৯ জুলাই ২০২৬, ৪ শ্রাবণ ১৪৩৩

যশোরে স্ত্রী হত্যার অভিযোগে স্বামী আটক

কাগজ সংবাদ
প্রকাশ : ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:৩৫ পিএম
আপডেট : ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ১০:০৭ পিএম
যশোরে স্ত্রী হত্যার অভিযোগে স্বামী আটক ।

যশোরে স্ত্রীকে হত্যার অভিযোগে স্বামীকে আটক করেছে কোতোয়ালি থানা পুলিশ। আটক দ্বীন ইসলাম যশোর সদর উপজেলার সিতারামপুর গ্রামের মৃত আশরাফ ফকিরের ছেলে। বৃহস্পতিবার দুপুরে নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়। পরে বিকেলে তাকে আদালতে সোপর্দ করলে বিচারক তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

মামলা সূত্রে জানা যায়, প্রায় ছয় বছর আগে পারিবারিকভাবে দ্বীন ইসলামের সঙ্গে বাঘারপাড়া উপজেলার ঠাকুরকাঠি গ্রামের রেক্সনার বিয়ে হয়। বিয়ের পর থেকেই বিভিন্ন সময় অকারণে রেক্সনাকে মারধর করতেন দ্বীন ইসলাম । গত ৩০ জানুয়ারি দুপুরে রেক্সনার পরিবার জানতে পারে তিনি আত্মহত্যা করেছেন। এ ঘটনায় প্রথমে একটি অপমৃত্যু মামলা করা হয়। তবে পরবর্তীতে সুরতহাল প্রতিবেদনে উঠে আসে, রেক্সনাকে মারধর ও শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। এরপর নিহত রেক্সনার বাবা নজরুল ইসলাম বাদী হয়ে দ্বীন ইসলামসহ অজ্ঞাত আরও দুই থেকে তিনজনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন।

মামলার তদন্ত কর্মকর্তা এসআই হামিদুর রহমান বৃহস্পতিবার দুপুরে অভিযান চালিয়ে দ্বীন ইসলামকে নিজ বাড়ি থেকে আটক করেন। পরবর্তীতে আদালতের মাধ্যমে তাকে যশোর কারাগারে পাঠানো হয়।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

যশোর মেডিকেল কলেজে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন

যশোরে প্রজাপতি স্কুলের শিক্ষার্থীদের  বৃক্ষ রোপন ও বিতরণ 

মেয়েকে হত্যা করে বস্তাবন্দি লাশ মোটরসাইকেলে নিয়ে ঘুরছিলেন বাবা

২১ বছর পর মালয়েশিয়ার কারাগার থেকে বাড়ি ফিরলেন বাগেরহাটের রতন

মহেশপুরে নিষিদ্ধ ‘চায়না দুয়ারি’ জালের দাপট, হুমকিতে দেশীয় মাছ ও জীববৈচিত্র্য

মোরেলগঞ্জে জেলা পরিষদের প্রশাসকের সঙ্গে বিএনপি নেতাদের মতবিনিময়

সাড়ে ৪ কোটি টাকা ব্যয়ে মোরেলগঞ্জে নতুন ডাকবাংলো ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন

কেশবপুরে দুই দিনব্যাপী মানসিক স্বাস্থ্যবিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

ঝিকরগাছায় ২৪ জুলাই শুরু হচ্ছে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট

সুন্দরবনের জেলেদের জন্য প্রথমবার সরকারি খাদ্য সহায়তা, বরাদ্দ ৬৬১.৬৮ টন চাল

মোংলায় ডেঙ্গু আক্রান্ত হয়ে দুই বছরের শিশুর মৃত্যু

X