সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

যশোরের আকুলকে আরেকটি মামলায় শ্যোন অ্যারেস্ট

কাগজ সংবাদ
প্রকাশ : ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:০৯ পিএম
শার্শা উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আকুল হোসেন ।

যশোরের শার্শা উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আকুল হোসেনকে নাশকতার আরেকটি মামলায় শোন অ্যারেস্ট দেখানো হয়েছে। শার্শা থানা পুলিশের আবেদনের প্রেক্ষিতে বৃহস্পতিবার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সঞ্জয় পাল এ আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন কোর্ট জিআরও ( শার্শা থানা) পরেশ চন্দ্র।আকুল হোসেন যশোরের বেনাপোল উপজেলার ঘিবা গ্রামের নজরুল ইসলামের ছেলে। তিনি ছাত্রলীগ নেতা এবং দীর্ঘদিন ধরে আওয়ামী লীগ-এর রাজনীতির সঙ্গে যুক্ত। স্থানীয়ভাবে তিনি বেনাপোল পৌরসভার সাবেক মেয়র আশরাফুল আলম লিটনের ঘনিষ্ঠ সহযোগী হিসেবেও পরিচিত।

সূত্র জানায়, আওয়ামী লীগের শাসনামলেই আকুল হোসেন একবার অস্ত্রসহ আটক হয়েছিলেন। তার বিরুদ্ধে রয়েছে একাধিক মামলাও। সর্বশেষ গত বছরের ১২ ডিসেম্বর যশোর শহরের রায়পাড়া এলাকা থেকে তাকে ডিবি পুলিশ আটক করে। পরে নাশকতার একটি মামলায় তাকে আদালতে সোপর্দ করা হলে তিনি যশোর কারাগার-এ আটক ছিলেন। এরই মধ্যে শার্শা থানায় দায়ের হওয়া নাশকতার আরেকটি মামলায় তদন্ত কর্মকর্তা আদালতে আকুল হোসেনকে শোন অ্যারেস্ট দেখানোর আবেদন করেন। যার মামলা নাম্বার ১৯( ১৫/১২/২৪)। বৃহস্পতিবার তাকে আদালতে হাজির করা হলে বিচারক শ্যোন আরেস্টের আবেদন মঞ্জুর করেন এবং তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

যশোর মেডিকেল কলেজে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন

যশোরে প্রজাপতি স্কুলের শিক্ষার্থীদের  বৃক্ষ রোপন ও বিতরণ 

মেয়েকে হত্যা করে বস্তাবন্দি লাশ মোটরসাইকেলে নিয়ে ঘুরছিলেন বাবা

২১ বছর পর মালয়েশিয়ার কারাগার থেকে বাড়ি ফিরলেন বাগেরহাটের রতন

মহেশপুরে নিষিদ্ধ ‘চায়না দুয়ারি’ জালের দাপট, হুমকিতে দেশীয় মাছ ও জীববৈচিত্র্য

মোরেলগঞ্জে জেলা পরিষদের প্রশাসকের সঙ্গে বিএনপি নেতাদের মতবিনিময়

সাড়ে ৪ কোটি টাকা ব্যয়ে মোরেলগঞ্জে নতুন ডাকবাংলো ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন

X