সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

কুমিল্লায় ট্রাকচাপায় দুই বোন নিহত

কুমিল্লা প্রতিনিধি
প্রকাশ : ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:২৪ পিএম
কুমিল্লার লাকসাম উপজেলায় রাস্তা পারাপারের সময় দ্রুতগামী ট্রাকের চাপায় আপন দুই বোন নিহত। ছবি: সংগৃহীত

কুমিল্লার লাকসাম উপজেলায় রাস্তা পারাপারের সময় দ্রুতগামী ট্রাকের চাপায় আপন দুই বোন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) ইফতারের পরপরই উপজেলার খিলা উত্তর বাজার সংলগ্ন রাজাপুর মাজার গেট এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন আনোয়ারা বেগম (৭৬) ও জাহানারা বেগম (৬৬)। আনোয়ারা বেগম লাকসাম পৌরসভার গাজীমুড়া এলাকার বাসিন্দা এবং জাহানারা বেগম উত্তরদা ইউনিয়নের রাজাপুর গ্রামের বাসিন্দা।

লাকসাম হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল মামুন জানান, ইফতারের পর দুই বোন রাস্তা পার হওয়ার সময় একটি দ্রুতগামী ট্রাক তাদের চাপা দিলে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়।

খবর পেয়ে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং নিহতদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠায়। দুর্ঘটনার পর ঘাতক ট্রাকটি আটক করা হলেও চালক ও হেলপার পালিয়ে গেছে।

ওসি আবদুল্লাহ আল মামুন বলেন, দ্রুতগতির ট্রাকের চাপায় দুই বৃদ্ধা নিহত হয়েছেন। ট্রাকটি পুলিশ হেফাজতে রয়েছে এবং চালককে গ্রেপ্তারের চেষ্টা চলছে। এ ঘটনায় তদন্ত শুরু হয়েছে।

এদিকে, আপন দুই বোনের আকস্মিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্বজনদের আহাজারিতে পরিবেশ ভারী হয়ে উঠেছে।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানে বড় হামলা চালাতে ইসরায়েলে রিফুয়েলিং বিমান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

নুসরাত ফারিয়ার নতুন ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

যশোর মেডিকেল কলেজে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন

যশোরে প্রজাপতি স্কুলের শিক্ষার্থীদের  বৃক্ষ রোপন ও বিতরণ 

X