সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

রাজশাহীতে প্রকাশ্যে ছুরিকাঘাতে যুবককে হত্যা ‘মূল আসামি’ গ্রেপ্তার

হাফিজুর রহমান পান্না, রাজশাহী ব্যুরো
প্রকাশ : ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ১২:৩৮ পিএম
আপডেট : ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ০২:৫৫ পিএম
গ্রেপ্তারকৃত আসামি রবিউল ইসলাম ওরফে জাসন

রাজশাহীতে পূর্বশত্রুতার জেরে প্রকাশ্যে দিনদুপুরে বাড়ির সামনে ছুরিকাঘাতে মো. সাব্বির (২২) নামে এক যুবককে হত্যার ঘটনায় মূল আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃত আসামি হলেন মহানগরীর শাহ মখদুম থানার পবা রাইস মিল পাড়ার আমিরুল ইসলামের ছেলে রবিউল ইসলাম ওরফে জাসন (২৫)।

বুধবার (২৫ ফেব্রুয়ারি) রাত ৯টার দিকে তাকে গ্রেপ্তার করা হয়। রাত সাড়ে ৯টার বিষয়টি নিশ্চিত করেছেন রাজশাহী মহানগর পুলিশের মুখপাত্র ও কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) মো. গাজিউর রহমান। তিনি বলেন, ‘সাব্বির হত্যার মূল আসামি জাসনকে কিছুক্ষণ আগে শাহমখদুম থানা পুলিশ চর খিদিরপুর থেকে গ্রেপ্তার করেছে। হত্যাকাÐে ব্যবহৃত ছুরি উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার সকালে তাকে আদালতে হাজির করা হবে।’

এর আগে বুধবার দুপুর দেড়টার জমি কেনা সংক্রান্ত দ্বন্দ্বের জেরে দিনদুপুরে বাড়ির সামনে প্রকাশ্যে ছুরিকাঘাতে এক যুবককে হত্যার ঘটনা ঘটেছে। সাব্বিরের হত্যাকারীকে দ্রুত গ্রেপ্তারের দাবিতে সড়ক অবরোধ ও বিক্ষোভ করেছেন স্থানীয় লোকজন। সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মহানগরীর সপুরা এলাকার টিটিসির সামনের সড়কে আগুন জ্বালিয়ে অবরোধ করেন তারা। এ সময় মূল আসামিকে গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবি জানানো হয়।

খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হন শাহমখদুম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক হোসেন। তিনি পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে। পরে ফায়ার সার্ভিস এসে সড়কে জ্বালানো আগুন নিয়ন্ত্রণে আনে। এরপর পুলিশের আশ্বাসে অবরোধ প্রত্যাহার করে সড়ক ছেড়ে দেন স্থানীয় লোকজন।

স্থানীয় লোকজন জানান, জাসনের মা শিরিন বেগম তার আধা কাঠা জমি সাব্বিরের বাবা শাহিনের কাছে বিক্রি করেছেন। এই জমি কেনার কারণেই শাহিন ও তার পরিবারের ওপর ক্ষুব্ধ ছিলেন জাসন। মঙ্গলবার শাহিনকে মারধর করেন। বুধবার দুপুরে বাড়ির সামনে সাব্বিরকে পেয়ে বুকে ছুরি মেরে পালিয়ে যান। পরে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। সাব্বির তার বাবার খাবারের হোটেলে কাজ করতেন।

নরীর শাহমখদুম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক হোসেন জানান, বৃহস্পতিবার ময়নাতদন্ত শেষে লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। এ ঘটনায় হত্যা মামলা প্রক্রিয়াধীন। ইতিমধ্যে মূল আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

যশোর মেডিকেল কলেজে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন

যশোরে প্রজাপতি স্কুলের শিক্ষার্থীদের  বৃক্ষ রোপন ও বিতরণ 

মেয়েকে হত্যা করে বস্তাবন্দি লাশ মোটরসাইকেলে নিয়ে ঘুরছিলেন বাবা

২১ বছর পর মালয়েশিয়ার কারাগার থেকে বাড়ি ফিরলেন বাগেরহাটের রতন

মহেশপুরে নিষিদ্ধ ‘চায়না দুয়ারি’ জালের দাপট, হুমকিতে দেশীয় মাছ ও জীববৈচিত্র্য

মোরেলগঞ্জে জেলা পরিষদের প্রশাসকের সঙ্গে বিএনপি নেতাদের মতবিনিময়

সাড়ে ৪ কোটি টাকা ব্যয়ে মোরেলগঞ্জে নতুন ডাকবাংলো ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন

X