সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

বেগমগঞ্জে ধর্ষণের শিকার গৃহবধূর বিষপান, হাসপাতালে আশঙ্কাজনক

কাগজ সংবাদ
প্রকাশ : ২৪ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:০১ পিএম
ছবি: সংগৃহীত

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার আমানুল্লাহপুর ইউনিয়নের কোয়ারিয়া গ্রামের রাজার বাড়িতে এক প্রবাসীর স্ত্রী বিষপান করে আত্মহত্যার চেষ্টা করেছেন। শনিবার বিকেলে এ ঘটনা ঘটে। বর্তমানে তিনি নোয়াখালী ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সংকটাপন্ন বলে জানা গেছে।

ভুক্তভোগী ইতি (২৬) এক সন্তানের জননী। পারিবারিক সূত্রে জানা যায়, গত ২০২৫ সালের অক্টোবর মাসে তার স্বামী দুবাইয়ে অবস্থানকালে বসতঘরের গ্রিল ভেঙে স্বামীর চাচাতো ভাই সালমান (২০) ও দূরসম্পর্কের মামা সাইফুল (২২) ঘরে প্রবেশ করে তাকে জোরপূর্বক ধর্ষণ করে বলে অভিযোগ রয়েছে। বিষয়টি তিনি স্বামীকে জানালে লোকলজ্জার ভয়ে থানায় অভিযোগ না করার পরামর্শ দেন বলে পরিবারের দাবি।

ধর্ষিতার মা পান্না বেগম জানান, শনিবার ইতি বাবার বাড়ি থেকে শ্বশুরবাড়িতে গেলে অভিযুক্ত সালমান ও তার মা ঝর্ণা বেগম তাকে অশ্লীল ভাষায় গালমন্দ করেন এবং একপর্যায়ে বাড়ি থেকে বের করে দেওয়ার চেষ্টা করেন। অপমান সহ্য করতে না পেরে ইতি বিষপান করে আত্মহত্যার চেষ্টা করেন বলে তিনি অভিযোগ করেন।

স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে নোয়াখালী ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করেন। এর আগে স্থানীয় চিকিৎসক ডা. সালেহ আহম্মদ শাহীন তাকে প্রাথমিক চিকিৎসা দেন। পরে অবস্থার অবনতি হলে স্বজনরা হাসপাতালে নিয়ে যান।

ভুক্তভোগীর পরিবার অভিযোগ করে জানায়, অভিযুক্তরা এলাকায় প্রভাবশালী এবং তাদের কারণে দীর্ঘদিন ধরে পরিবারটি আতঙ্কে রয়েছে।

ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে। স্থানীয় সচেতন মহল দ্রুত সুষ্ঠু তদন্ত এবং অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উত্তর-পূর্বাঞ্চলে বন্যার আশঙ্কা, বাড়ছে নদীর পানি

আর্জেন্টিনাকে কাঁদিয়ে অতিরিক্ত সময়ের গোলে দ্বিতীয়বার বিশ্বচ্যাম্পিয়ন স্পেন

ইরানে বড় হামলা চালাতে ইসরায়েলে রিফুয়েলিং বিমান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

নুসরাত ফারিয়ার নতুন ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

X