সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

পাইকগাছা হাসপাতালে পরিচ্ছন্নতা কার্যক্রমের উদ্বোধন করলেন এমপি আবুল কালাম আজাদ

এসএম আলাউদ্দিন সোহাগ, পাইকগাছা (খুলনা)
প্রকাশ : ২৪ ফেব্রুয়ারি ২০২৬, ১১:২৬ এএম
পাইকগাছা আসনের নবনির্বাচিত সংসদ সদস্য আবুল কালাম আজাদ হাসপাতালে পরিচ্ছন্নতা কার্যক্রমের উদ্বোধন করেন। ছবি: প্রতিনিধি

কয়রা পাইকগাছা আসনের নবনির্বাচিত সংসদ সদস্য মাও. আবুল কালাম আজাদ পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বিভিন্ন স্থানে ঝাড়ু দিয়ে পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ করেছেন। রবিবার সকালে পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন ও পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযানকালে বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও খুলনা-৬ (কয়রা -পাইকগাছা) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য মাওলানা আবুল কালাম আজাদ বলেন, অবহেলিত এ অঞ্চলের চিকিৎসা নিশ্চিত করতে কাজ করবো। চিকিৎসা সেবার মান উন্নয়নে আমার নির্বাচনী ইশতেহারে বলেছি, পাইকগাছায় আধুনিক ১০০ শয্যা বিশিষ্ট হাসপাতাল নির্মাণ করা হবে। এই ভবন পরিদর্শনের সময় লক্ষ্য করেছি অপ্রতুল সীমাবদ্ধতা সত্ত্বেও ঝুঁকিপূর্ণ ভবনে ভয়ভীতির মধ্যদিয়ে আপনারা চিকিৎসা সেবা চালিয়ে যাচ্ছেন। আমি এব্যাপারে স্বাস্থ্য মন্ত্রণালয়কে অবহিত করেছি। আপনাদের কাছে প্রত্যাশা নবীন ও প্রবীণ ডাক্তার মিলিয়ে সততা, নিষ্ঠা, আন্তরিকতা এবং জবাবদিহিতার মধ্যদিয়ে চিকিৎসা জগতে একটা অন্যান্য উদাহরণ তৈরি করবেন।

এসময় তিনি হাসপাতাল এলাকায় চিকিৎসক ও দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন ঘোষণা করেন। রান্না ঘর, বাথরুম, রোগীদের বিভিন্ন ওয়ার্ড, অপারেশন রুম, প্রসূতি বিভাগ, জরুরি বিভাগ পরিদর্শন শেষে স্বাস্থ্য বিভাগের সম্মেলন কক্ষে হাসপাতালের চিকিৎসক, নার্স সহ অন্যান্য কর্মকর্তাদের সাথে হাসপাতালের বিবিধ সমস্যা ও সমাধানে বিস্তারিত আলোচনা হয়। এসময় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাহবুবর রহমান, জুনিয়র কনসালটেন্ট ডা. সুজন কুমার সরকার, অ্যানেসথেসিয়া ডা. জহিরুল ইসলাম, আরএমও ডা. সঞ্জয় কুমার মন্ডল ডা. শাকিলা আফরোজসহ যোগদানকৃত চিকিৎসকরা, নার্সগণ উপস্থিত ছিলেন। সংসদ সদস্যদের দলীয় নেতাকর্মীদের মধ্যে জামায়াতের নায়েবে আমীর মাও. গোলাম সরোয়ার, জামায়াত নেতা মাও. আমিনুল ইসলাম, কাজী তমজীদ আলম, মাওলানা শেখ কামাল হোসেন, আব্দুল মোমিন সানা, মাওলানা. বুলবুল আহমেদ, মো. আলতাফ হোসেন, ডা. আসাদুল ইসলাস, মো. রবিউল ইসলাম, অ্যাডভোকেট. মোর্তজা জামান আলমগীর রুলু, আব্দল মজিদ, আব্দুল খালেক, শফিউর রহমান, আব্দুস সামাদ, হারুণ অর রশীদ, সাংবাদিক এস,এম,আলাউদ্দিন সোহাগ,আবুল হাশোম, ফিরোজ আহমেদ, মোজাহিদ, এসকে মহিবুল্লাহ, তামিম রায়হান, আল মামুন প্রমুখ উপস্থিত ছিলেন।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

যশোর মেডিকেল কলেজে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন

যশোরে প্রজাপতি স্কুলের শিক্ষার্থীদের  বৃক্ষ রোপন ও বিতরণ 

মেয়েকে হত্যা করে বস্তাবন্দি লাশ মোটরসাইকেলে নিয়ে ঘুরছিলেন বাবা

২১ বছর পর মালয়েশিয়ার কারাগার থেকে বাড়ি ফিরলেন বাগেরহাটের রতন

মহেশপুরে নিষিদ্ধ ‘চায়না দুয়ারি’ জালের দাপট, হুমকিতে দেশীয় মাছ ও জীববৈচিত্র্য

মোরেলগঞ্জে জেলা পরিষদের প্রশাসকের সঙ্গে বিএনপি নেতাদের মতবিনিময়

সাড়ে ৪ কোটি টাকা ব্যয়ে মোরেলগঞ্জে নতুন ডাকবাংলো ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন

X