সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

কেশবপুরে ট্রলির ধাক্কায় গার্মেন্টস ব্যবসায়ী নিহত, স্ত্রী ও দুই মেয়ে আহত

কেশবপুর (যশোর) প্রতিনিধি
প্রকাশ : ২০ ফেব্রুয়ারি ২০২৬, ১০:০২ পিএম
প্রতীকী ছবি

যশোরের কেশবপুরে মোটরসাইকেল ও ট্রলির সংঘর্ষে আব্দুস সালাম (৩৫) নামে এক গার্মেন্টস ব্যবসায়ী নিহত হয়েছেন। এ সময় তার সঙ্গে মোটরসাইকেলে থাকা স্ত্রী ও দুই মেয়ে আহত হন।

শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে কেশবপুর-গোলাঘাটা সড়কের মির্জাপুর এলাকায় এ সড়ক দুর্ঘটনাটি ঘটে। নিহত আব্দুস সালাম উপজেলার বিদ্যানন্দকাটি গ্রামের মৃত সবেদ আলীর ছেলে। তিনি কেশবপুর শহরের মধুসড়কের ইব্রাহিম গার্মেন্টেসের ব্যবসায়ী। সড়ক দুর্ঘটনায় ওই ব্যক্তির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন কেশবপুর থানার উপপরিদর্শক (এসআই) সাইমুন হোসাইন।

এলাকাবাসী ও পুলিশ জানায়, শুক্রবার সকালে ব্যবসায়ী আব্দুস সালাম স্ত্রী ও দুই মেয়েকে নিয়ে কেশবপুর বাজারে মোটরসাইকেল যোগে আসছিলেন। পথিমধ্যে কেশবপুর-গোলাঘাটা সড়কের মির্জাপুর এলাকায় মোটরসাইকেল ও ইটবাহী ট্রলির সঙ্গে মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই তিনি মারা যান। এ সময় তার স্ত্রী তানিয়া খাতুন (৩০) এবং দুই মেয়ে মাওয়া (১০) ও মহুয়া (৬) আহত হন। তাদেরকে উদ্ধার করে কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।

এ ব্যাপারে কেশবপুর থানার উপপরিদর্শক (এসআই) সাইমুন হোসাইন বলেন, সড়ক দুর্ঘটনায় ঘটনাস্থলেই ওই ব্যক্তি মারা যান। তার স্ত্রী ও দুই মেয়ে আহত হয়েছে।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সতর্ক থাকুন কুম্ভ, স্থির থাকুন কন্যা

মার্কিন সরকারি ডিভাইসে আবারও টিকটক ব্যবহারের অনুমতি

২০ জুলাই: ইতিহাসে এই দিনে কী ঘটেছিল?

উত্তর-পূর্বাঞ্চলে বন্যার আশঙ্কা, বাড়ছে নদীর পানি

আর্জেন্টিনাকে কাঁদিয়ে অতিরিক্ত সময়ের গোলে দ্বিতীয়বার বিশ্বচ্যাম্পিয়ন স্পেন

ইরানে বড় হামলা চালাতে ইসরায়েলে রিফুয়েলিং বিমান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

নুসরাত ফারিয়ার নতুন ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

X