সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

এতিম শিশুদের নিয়ে ইফতার মাহফিলে এমপি মিলন

কাগজ সংবাদ
প্রকাশ : ২০ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:৪২ পিএম
এতিম শিশুদের সঙ্গে এমপি মিলনের ইফতার। ছবি: সংগৃহীত

পবিত্র রমজান মাসের দ্বিতীয় দিনে এতিম শিশুদের সাথে ইফতার করেছেন রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনের সংসদ সদস্য এবং বিএনপির ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সহ সম্পাদক অ্যাডভোকেট শফিকুল হক মিলন।

শুক্রবার (২০ ফেব্রুয়ারি) পবা উপজেলার বায়া বাজার এলাকায় অবস্থিত শিশু পরিবারে আয়োজিত ইফতার মাহফিলে অংশ নেন তিনি।

ইফতারের আগে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, বিএনপির সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয়। পাশাপাশি এতিম শিশুদের উজ্জ্বল ভবিষ্যৎ, সুস্বাস্থ্য ও শিক্ষাজীবনের সাফল্য কামনা করে মহান আল্লাহর দরবারে দোয়া করা হয়।

ইফতার শেষে এমপি শফিকুল হক মিলন বলেন, রমজান আমাদের সংযম, ত্যাগ ও সহমর্মিতার শিক্ষা দেয়। যারা পরিবারহীন, যারা প্রতিদিন সংগ্রাম করে বড় হচ্ছে—তাদের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক ও মানবিক দায়িত্ব। এতিম শিশুদের মুখে হাসি ফোটাতে পারা সৌভাগ্যের বিষয়।

এমপি মিলন বলেন, আমি চাই না কোনো শিশু নিজেকে একা মনে করুক। তারা যেন বুঝতে পারে—সমাজ তাদের পাশে আছে, রাষ্ট্র তাদের অভিভাবক। তোমরা মন দিয়ে পড়াশোনা করবে, বড় হয়ে মানুষ হবে—এটাই আমার প্রত্যাশা। ভবিষ্যতে তোমাদের মধ্য থেকেই ডাক্তার, প্রকৌশলী, শিক্ষক, প্রশাসক ও নেতৃত্ব উঠে আসবে।

তিনি আরও বলেন, দএই শিশুরা কোনো বোঝা নয়, তারাই আমাদের দেশের ভবিষ্যৎ সম্পদ। তাদের সঠিক শিক্ষা, নৈতিক মূল্যবোধ ও দক্ষতা অর্জনের সুযোগ নিশ্চিত করতে হবে। রাষ্ট্র, সমাজ ও বিত্তবানদের সম্মিলিত উদ্যোগ ছাড়া তা সম্ভব নয়। আমি ব্যক্তিগতভাবে এবং রাষ্ট্রের একজন দায়িত্বশীল প্রতিনিধি হিসেবে তাদের শিক্ষা, চিকিৎসা ও সার্বিক উন্নয়নে পাশে থাকার অঙ্গীকার করছি।

এতিমদের মধ্যে ইউসেপ স্কুলের দশম শ্রেণির শিক্ষার্থীদের সাহেব আলী বলে, “এমপি স্যার আমাদের সঙ্গে বসে ইফতার করেছেন। খুব ভালো লাগছে।” আরেক এতিম ইদুল আলী জানায়, “তিনি আমাদের মাথায় হাত রেখে দোয়া করেছেন।”

এ সময় উপস্থিত ছিলেন- জেলা বিএনপির সদস্য ও নওহাটা পৌরসভার সাবেক মেয়র শেখ মকবুল হোসেন, নওহাটা পৌর বিএনপির সাবেক সভাপতি আব্দুল হামিদ, নওহাটা পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান, জেলা যুবদলের সদস্য ইফতেখারুল ইসলাম ডনি, নওহাটা পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মিজানুর রহমান মিলনসহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানে বড় হামলা চালাতে ইসরায়েলে রিফুয়েলিং বিমান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

নুসরাত ফারিয়ার নতুন ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

যশোর মেডিকেল কলেজে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন

যশোরে প্রজাপতি স্কুলের শিক্ষার্থীদের  বৃক্ষ রোপন ও বিতরণ 

X