সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

হবিগঞ্জে ৭৩ কেজি ভারতীয় গাঁজা জব্দ

কাগজ সংবাদ
প্রকাশ : ২০ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:৪৫ পিএম
হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) সীমান্ত অভিযান পরিচালনা করে ৭৩ কেজি ভারতীয় গাঁজা জব্দ। ছবি: সংগৃহীত

হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) সীমান্ত অভিযান পরিচালনা করে ৭৩ কেজি ভারতীয় গাঁজা জব্দ করেছে। যার সিজার মূল্য আনুমানিক ২ লাখ ৫৫ হাজার ৫০০ টাকা।

শুক্রবার (২০ ফেব্রুয়ারি) সন্ধ্যায় এ বিষয়টি নিশ্চিত করেছেন হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল মো. তানজিলুর রহমান।

বিজিবি জানায়, এর আগে বৃহস্পতিবার দিবাগত মধ্যরাতে গোপন সংবাদের ভিত্তিতে ৫৫ বিজিবি হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার তেলিয়াপাড়া বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকা দিয়ে অবৈধভাবে ভারতীয় মাদক প্রবেশের সংবাদ পায়।

এ প্রেক্ষিতে তেলিয়াপাড়া বিওপির একটি বিশেষ টহলদল সীমান্ত হতে আনুমানিক ৪০০ গজ বাংলাদেশ অভ্যন্তরে বান্ডারুয়া নামক এলাকায় টহল পরিচালনার সময় ভারত হতে মাদক পাচারকারীরা কয়েকটি বস্তায় করে মালামাল নিয়ে আসতে দেখে। এ সময় বিজিবি টহলদল ধাওয়া করলে মাদক পাচারকারীরা বস্তাগুলো ফেলে দ্রুত পালিয়ে যায়।

পরবর্তীতে ফেলে যাওয়া বস্তাগুলো তল্লাশি করে মালিকবিহীন অবস্থায় ৭৩ কেজি ভারতীয় গাঁজা জব্দ হয়। জব্দকৃত মাদকদ্রব্য আইনানুগ প্রক্রিয়ার মাধ্যমে হবিগঞ্জ জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অফিসে হস্তান্তরের কার্যক্রম চলমান।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চুয়াডাঙ্গায় শিশু মরিয়ম ধর্ষণ ও হত্যা: আসামির মৃত্যুদণ্ড

পুরোনো ভবন ভাঙতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে নির্মাণশ্রমিকের মৃত্যু

ইউক্রেনের রাতভর রাশিয়ায় শত শত ড্রোন হামলা

রূপদিয়ায় ভুয়া ডিবি সেজে চাঁদাবাজি, আটক ১

৭ বিভাগে মুষলধারে বৃষ্টির আভাস,রাজধানীতে জলাবদ্ধতার শঙ্কা

প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী হলেন রাশেদ খাঁন

যশোর হাসপাতালের সামনে তর্কাতর্কি, যুবককে পিটিয়ে জখম

বিজিবির অভিযানে ৪৮৬ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ উদ্ধার

শার্শায় ট্রলি-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ২, আহত ৩

আরজু স্মরেণ বারীনগর বাজারে চক্ষু ক্যাম্প আগামীকাল

ষড়যন্ত্রের বয়ান গণতন্ত্রের বিকল্প নয়

বন্যায় এখন দরকার পূণর্বাসন

বিশ্ববাজারে তেলের দাম বেড়েছে, ব্যারেলপ্রতি ছাড়াল ৯০ ডলার

গোল্ডেন গ্লাভসের সঙ্গে উনাই সিমনের নতুন ইতিহাস

এমবাপ্পের যে রেকর্ড ভাঙলেন ইয়ামাল

বিশ্ববাজারে ফের কমল স্বর্ণের দাম

খুলনায় বিদ্যালয় ভবন ধসে পাঠদানে অনিশ্চয়তা

স্পেনের কাছে হেরে অশ্রুসিক্ত মেসি কী বললেন

কফি বিক্রি করে পড়াশোনা ও সংসার চালাচ্ছে ফাহিম

কোরআনের আলোকে বিপর্যয়ের কারণ ও শিক্ষা

X