সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

চারণকবি বিজয় সরকারের ১২৩তম জন্মবার্ষিকী কাল

আব্দুল কাদের, নড়াইল অফিস
প্রকাশ : ১৯ ফেব্রুয়ারি ২০২৬, ১০:০৬ পিএম
আপডেট : ১৯ ফেব্রুয়ারি ২০২৬, ১০:০৮ পিএম
একুশে পদকপ্রাপ্ত চারণকবি বিজয় সরকারের কাল ১২৩তম জন্মবার্ষিকী ।  ছবি: সংগৃহীত

একুশে পদকপ্রাপ্ত চারণকবি বিজয় সরকারের ১২৩তম জন্মবার্ষিকী কাল ২০ ফেব্রুয়ারি। অসাম্প্রদায়িক চেতনার সুরস্রষ্টা এই কবিয়াল ১৯০৩ সালের ২০ ফেব্রুয়ারি নড়াইল সদরের নিভৃতপল্লী ডুমদি গ্রামে জন্মগ্রহণ করেন। শিল্পকলায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ ২০১৩ সালে মরণোত্তর একুশে পদকে ভূষিত হন তিনি। তার বাবা নবকৃষ্ণ অধিকারী ও মা হিমালয়া দেবী। তিনি নবম শ্রেণি পর্যন্ত পড়াশোনা করেন, মতান্তরে মেট্রিক পর্যন্ত শিক্ষালাভ করেন। তার দুই স্ত্রী বীণাপানি ও প্রমোদা অধিকারীর কেউ বর্তমানে বেঁচে নেই। দুই ছেলে কাজল ও বাদল অধিকারী ভারতে বসবাস করছেন। প্রকৃত নাম বিজয় অধিকারী হলেও সুর, সংগীত ও অসাধারণ গায়কী ঢঙের জন্য তিনি ‘সরকার’ উপাধি লাভ করেন। ‘পাগল বিজয়’ নামেও তিনি সমধিক পরিচিত ছিলেন। একাধারে গীতিকার, সুরকার ও কণ্ঠশিল্পী হিসেবে তিনি মুক্তিযুদ্ধের গানসহ প্রায় ১ হাজার ৮০০-এর বেশি গান রচনা করেন। বার্ধক্যজনিত কারণে ১৯৮৫ সালের ৪ ডিসেম্বর ভারতের হাওড়ার বেলুড়ে তিনি পরলোকগমন করেন। পশ্চিমবঙ্গের কেউটিয়ায় তাকে সমাহিত করা হয়। তার গানের কথা ও সুরে আজও জীবন্ত হয়ে আছেন এই কিংবদন্তি শিল্পী। তিনি লিখেছেন “যেমন আছে এই পৃথিবী/ তেমনিই ঠিক রবে/ সুন্দর পৃথিবী ছেড়ে একদিন চলে যেতে হবে...” মায়ার বাঁধন ছিন্ন করে পৃথিবী থেকে চিরবিদায়ের এই চিরন্তন উপলব্ধি আজও মানুষের হৃদয় ছুঁয়ে যায়। প্রিয়জনের উদ্দেশ্যে তিনি রচনা করেছেন

“তুমি জানো নারে প্রিয়/ তুমি মোর জীবনের সাধনা...”আধ্যাত্মিক ও অসাম্প্রদায়িক চেতনায় উদ্বুদ্ধ হয়ে তিনি গেয়েছেনÑ “নবী নামের নৌকা গড়/ আল্লাহ নামের পাল খাটাও/ বিসমিল্লাহ বলিয়া মোমিন/ কূলের তরী খুলে দাও...”এছাড়াও“আল্লাহ রসূল বল মোমিন/ আল্লাহ রসূল বল/ এবার দূরে ফেলে মায়ার বোঝা/ সোজা পথে চল...”স্ত্রী বীনাপাণির মৃত্যুসংবাদ পেয়ে গানের আসরেই আবেগঘন কণ্ঠে গেয়েছিলেন“পোষা পাখি উড়ে যাবে সজনী/ ওরে একদিন ভাবি নাই মনে/ সে আমারে ভুলবে কেমনে...”পল্লীকবি জসীমউদ্দীন-এর বিখ্যাত কাব্যগ্রন্থ নকশী কাঁথার মাঠ-এর নায়ক-নায়িকা রূপাই ও সাজুর প্রেমকাহিনি নিয়েও গান বেঁধেছেন তিনি“নক্সী কাঁথার মাঠেরে/ সাজুর ব্যথায় আজো রে বাজে রূপাই মিয়ার বাঁশের বাঁশি...”এছাড়া তার জনপ্রিয় গান “কী সাপে কামড়াইলো আমারে/ ওরে ও সাপুড়িয়ারে/ আ... জ্বলিয়া পুড়িয়া মলেম বিষে...” গ্রামবাংলার মাটি ও মানুষের আবেগ, প্রেম, বিরহ, আধ্যাত্মিকতা এবং সাম্প্রদায়িক সম্প্রীতির সুরে সুরে তিনি আজও বেঁচে আছেন লাখো ভক্তের হৃদয়ে। এদিকে চারণকবি বিজয় সরকারের জন্মবার্ষিকী উপলক্ষে শুক্রবার তার জন্মভূমি নড়াইল সদরের ডুমদি গ্রামে কবির প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণের আয়োজন করা হয়েছে।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উত্তর-পূর্বাঞ্চলে বন্যার আশঙ্কা, বাড়ছে নদীর পানি

আর্জেন্টিনাকে কাঁদিয়ে অতিরিক্ত সময়ের গোলে দ্বিতীয়বার বিশ্বচ্যাম্পিয়ন স্পেন

ইরানে বড় হামলা চালাতে ইসরায়েলে রিফুয়েলিং বিমান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

নুসরাত ফারিয়ার নতুন ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

X