সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

ছাত্ররাজনীতি থেকে এমপি, এ বি এম মোশাররফ হোসেনের রাজনৈতিক যাত্রা

কলাপাড়া (পটুয়াখালী) সংবাদদাতা
প্রকাশ : ১৮ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:০৫ পিএম
ছাত্ররাজনীতি থেকে এমপি, এ বি এম মোশাররফ হোসেনের রাজনৈতিক যাত্রা

পটুয়াখালী ৪ (কলাপাড়া-রাঙ্গাবালী) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য এ বি এম মোশাররফ হোসেন মঙ্গলবার এমপি হিসেবে শপথ গ্রহণ করেছেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিপুল ভোটে বিজয়ের পর তিনি নতুন এমপি অন্তর্ভুক্ত হলেন। দায়িত্ব পেয়েছেন মন্ত্রণালয়ের। এতে তাঁর নির্বাচনী এলাকায় দলীয় নেতা-কর্মী ও সাধারণ মানুষ ব্যাপক উচ্ছ্বসিত। রাজধানীর জাতীয় সংসদ ভবন-এ শপথ গ্রহণ অনুষ্ঠানে তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব নেন।

এবিএম মোশাররফ হোসেন দীর্ঘদিন ধরে রাজনীতিতে সক্রিয় এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-র কেন্দ্রীয় কমিটির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। উপকূলীয় অঞ্চলের উন্নয়ন, দুর্যোগ প্রস্তুতি ও সামাজিক কার্যক্রমে তাঁর ভূমিকা রয়েছে, যা দীর্ঘদিন ধরে সমর্থকদের মধ্যে সুনাম সৃষ্টি করেছে।

২০২৬ সালের ১৩তম জাতীয় সংসদ নির্বাচনে ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীক নিয়ে প্রতিদ্বন্ধিতা করে এ বি এম মোশাররফ হোসেন এক লাখ ২৪ হাজার ১৩ ভোট পেয়ে জয়ী হন। ওই নির্বাচনী এলাকার বাসিন্দারা বলছেন, এই বিজয় পটুয়াখালী ৪ (কলাপাড়া-রাঙ্গাবালী) অঞ্চলে বিএনপির পুনরুত্থানের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ ইঙ্গিত।

এ বি এম মোশাররফ হোসেনের রাজনৈতিক জীবন শুরু ছাত্ররাজনীতি দিয়ে। তিনি ঢাকা বিশ^ বিদ্যালয় কবি জসিম উদ্দিন হলের ছাত্র সংসদ সমাজ সেবা সম্পাদক নির্বাচিত (১৯৮৯-৯০) হন এবং ছাত্রনেতা হিসেবে ’৯০-এর স্বৈরাচারবিরোধী আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। কয়েকবার ঢাকা বিশ^ বিদ্যালয় সিনেটঁ সদস্য নির্বাচিত হন। একই ভাবে জাতীয় রাজনীতি ও গণতান্ত্রিক প্রতিটি সংগ্রামে গুনুত্বপূর্ণ ভূমিকা পালন করেন এ বি এম মোশাররফ হোসেন। এর পর ২০০২ সালে কলাপাড়া বিএনপির সভাপতি যোগ দেন। ধাপে ধাপে দলে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। এর পর কেন্দ্রীয় প্রশিক্ষন বিষয়ক সম্পাদক হিসেবেও সফলতার সঙ্গে দায়িত্ব পালন করেন।

ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বি এস এস (অর্নাস) এম এস এস পাস করেন। মূল দক্ষতার মধ্যে রয়েছে রাজনৈতিক কৌশল প্রণয়ন, নীতি বিশ্লেষণ, আন্তর্জাতিক কূটনৈতিক যোগাযোগ দীর্ঘদিনের বাস্তব অভিজ্ঞতা ও প্রতিষ্ঠানিক দক্ষতা।

নব্বইয়ের স্বৈরাচারবিরোধী ছাত্র-গণ-অভ্যুত্থানের অন্যতম শীর্ষ নেতা। মেধাবী ও সাহসী নেতা হিসেবে রাজনীতিতে তার সুনাম রয়েছে। গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা ও বেগম খালেদা জিয়ার মুক্তি আন্দোলনে বরাবরই সক্রিয় এবিএম মোশাররফ হোসেন। উপজেলা বিএনপিতে যোগদানের পর থেকে তিনি এলাকায় বিএনপির রাজনীতিকে সুসংহত করতে চেষ্টা অব্যাহত রেখেছেন। নিজের জনপ্রিয়তা অর্জনের পাশাপাশি বিএনপিকেও শক্ত ভিতের ওপর দাঁড় করিয়েছেন। দলীয় নেতাকর্মী ছাড়াও জনসাধারণের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছেন বিএনপির এই নেতা।

এবিএম মোশাররফ হোসেনও তাঁর ভাষণে এলাকাবাসীর আস্থা ও সমর্থনের জন্য কৃতজ্ঞতা জানান এবং বলেন, “আমি দায়িত্ব নিয়ে মানুষের জীবনে বাস্তব পরিবর্তন আনতে কাজ করবো।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

যশোর মেডিকেল কলেজে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন

যশোরে প্রজাপতি স্কুলের শিক্ষার্থীদের  বৃক্ষ রোপন ও বিতরণ 

মেয়েকে হত্যা করে বস্তাবন্দি লাশ মোটরসাইকেলে নিয়ে ঘুরছিলেন বাবা

২১ বছর পর মালয়েশিয়ার কারাগার থেকে বাড়ি ফিরলেন বাগেরহাটের রতন

মহেশপুরে নিষিদ্ধ ‘চায়না দুয়ারি’ জালের দাপট, হুমকিতে দেশীয় মাছ ও জীববৈচিত্র্য

মোরেলগঞ্জে জেলা পরিষদের প্রশাসকের সঙ্গে বিএনপি নেতাদের মতবিনিময়

সাড়ে ৪ কোটি টাকা ব্যয়ে মোরেলগঞ্জে নতুন ডাকবাংলো ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন

X