সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

হালদা নদীতে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার

চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশ : ১৭ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:২৪ পিএম
নিহত মোহাম্মদ সাব্বির।

চট্টগ্রামের ঐতিহ্যবাহী হালদা নদী-তে ঝাঁপ দিয়ে নিখোঁজ হওয়ার তিনদিন পর মোহাম্মদ সাব্বির (২২) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে নৌপুলিশ। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সকাল পৌনে ৯টার দিকে নদীর ছায়ার চর এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তারা। নিহত সাব্বির রাউজান উপজেলার উরকিরচর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের মইশকরম গ্রামের আব্দুল মান্নানের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার রাতে রামদাস মুন্সির হাট এলাকায় একটি মাজারের ওরস অনুষ্ঠানে দুই দল যুবকের মধ্যে কথা-কাটাকাটি হয়। পরে মধ্যরাতে এক পক্ষ নৌকাযোগে রাউজানের বাড়িতে ফেরার পথে অপর পক্ষের দুর্বৃত্তরা হামলা চালায় বলে অভিযোগ উঠেছে। এ সময় আতঙ্কে তিন যুবক নদীতে ঝাঁপ দেন। দুইজন সাঁতরে তীরে উঠতে সক্ষম হলেও সাব্বির তলিয়ে যান। তার সঙ্গে থাকা অন্যরা দাবি করেছেন, হামলার সময় সাব্বিরের মাথায় লাঠি দিয়ে আঘাত করা হয়।

বাংলাদেশ নৌপুলিশ-এর হাটহাজারীর হালদা নৌপুলিশ ফাঁড়ির উপপরিদর্শক মোহাম্মদ রমজান আলী জানান, ঘটনাস্থলের ক্লোজড সার্কিট ক্যামেরায় হামলার কিছু দৃশ্য দেখা গেছে। তার ভাষ্য অনুযায়ী, নৌকায় বসার পর কয়েকজন যুবক নৌকাটি টেনে ধরে এবং পরে লাঠি দিয়ে আঘাত করে। এতে কয়েকজন নদীতে লাফ দেন। তবে এখন পর্যন্ত হামলাকারীদের পরিচয় শনাক্ত করা যায়নি। পুলিশ জানিয়েছে, ভিডিও ফুটেজ বিশ্লেষণ করে জড়িতদের চিহ্নিত করার চেষ্টা চলছে।

পুলিশ জানিয়েছে, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে এবং হামলার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত অব্যাহত আছে।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সতর্ক থাকুন কুম্ভ, স্থির থাকুন কন্যা

মার্কিন সরকারি ডিভাইসে আবারও টিকটক ব্যবহারের অনুমতি

২০ জুলাই: ইতিহাসে এই দিনে কী ঘটেছিল?

উত্তর-পূর্বাঞ্চলে বন্যার আশঙ্কা, বাড়ছে নদীর পানি

আর্জেন্টিনাকে কাঁদিয়ে অতিরিক্ত সময়ের গোলে দ্বিতীয়বার বিশ্বচ্যাম্পিয়ন স্পেন

ইরানে বড় হামলা চালাতে ইসরায়েলে রিফুয়েলিং বিমান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

নুসরাত ফারিয়ার নতুন ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

X