সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

আলীকদমে বৃদ্ধা নারীকে হত্যা, সন্দেহের তীর দুই পুত্রবধূর দিকে

জাহিদ হাসান, লামা (বান্দরবান) প্রতিনিধি
প্রকাশ : ১৫ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:৩৪ পিএম
আলীকদমে বৃদ্ধা নারীকে হত্যা

আলীকদমে উপজেলায় বয়োবৃদ্ধ এক মুমূর্ষু নারীকে গলা কেটে হত্যার ঘটনা ঘটেছে। লোমহর্ষক এই ঘটনাটি উপজেলার ২নং চৈক্ষ্যং ইউনিয়নের কানা মেম্বার ঘাট নামক এলাকায় ঘটেছে বলে থানা সূত্রে জানাযায়।

সূত্রে প্রকাশ, শনিবার রাত (১৪ ফেব্রুয়ারি) আনুমানিক ১১টার দিকে নিজ বাড়ি থেকে রহিমা বেগম নামের এই ৭০ বছর বয়সী নারীর মরদেহ উদ্ধার করেন পুলিশ। খুন হওয়া নারী স্থানীয় বাসিন্দা আবু তালেবের ২য় স্ত্রী। জানাযায়, খুন হওয়া নারী দীর্ঘদিন ধরে প্যারালাইসড আক্রান্ত হয়ে শয্যাশায়ী ছিলেন।

স্বজনদের ধারণা, পরিবারের কেউ হত্যা তাকে করতে পারে। এ বিষয়ে আলীকদম থানার অফিসার ইনচার্জ আলমগীর হোসেন শাহ জানান, 'প্রাথমিক তদন্তে জানা গেছে পারিবারিক কলহের জেরে স্বামী ও সতীনকে ফাঁসানোর উদ্দেশ্যে মেজো ছেলের প্রথম স্ত্রী দা দিয়ে রহিমা বেগমকে গলা কেটে হত্যা করে থাকতে পারেন'।

সন্দেহভাজন দুই পুত্রবধূসহ চারজনকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেওয়া হয়েছে।পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং মরদেহ ময়নাতদন্তের জন্য বান্দরবান পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে পুলিশ জানিয়েছেন।

ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে। স্থানীয়রা এই লোমহর্ষক হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

যশোর মেডিকেল কলেজে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন

যশোরে প্রজাপতি স্কুলের শিক্ষার্থীদের  বৃক্ষ রোপন ও বিতরণ 

মেয়েকে হত্যা করে বস্তাবন্দি লাশ মোটরসাইকেলে নিয়ে ঘুরছিলেন বাবা

২১ বছর পর মালয়েশিয়ার কারাগার থেকে বাড়ি ফিরলেন বাগেরহাটের রতন

মহেশপুরে নিষিদ্ধ ‘চায়না দুয়ারি’ জালের দাপট, হুমকিতে দেশীয় মাছ ও জীববৈচিত্র্য

মোরেলগঞ্জে জেলা পরিষদের প্রশাসকের সঙ্গে বিএনপি নেতাদের মতবিনিময়

সাড়ে ৪ কোটি টাকা ব্যয়ে মোরেলগঞ্জে নতুন ডাকবাংলো ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন

X