সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

কাঁঠালিয়ায় মাদকাসক্ত ছেলেকে হত্যার পর পুলিশের কাছে পিতার আত্মসমর্পণ

নাঈম হাসান ঈমন, ঝালকাঠি প্রতিনিধি
প্রকাশ : ১৫ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:৩০ পিএম
কাঁঠালিয়ায় মাদকাসক্ত ছেলেকে হত্যার পর পুলিশের কাছে পিতার আত্মসমর্পণ

ঝালকাঠির কাঁঠালিয়ায় মাদকাসক্ত ছেলেকে হত্যার পর ৯৯৯-এ ফোন করে পুলিশের সাহায্য চেয়ে আত্মসমর্পণ করেছেন পিতা আব্দুল বারেক খান। এ ঘটনায় কাঁঠালিয়া থানা পুলিশ পিতা আব্দুল বারেক খান (৫৫)-কে আটক করেছে এবং মৃত মেহেদী হাসান শুভর মরদেহ উদ্ধার করেছে।

রবিবার (১৫ ফেব্রুয়ারি) রাত ৩টার দিকে উপজেলার আমুয়া ইউনিয়নের ৪নং ওয়ার্ডের ছোনাউটা গ্রামে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মেহেদী হাসান শুভ (২৫) দীর্ঘদিন ধরে মাদকাসক্ত ছিলেন। প্রায়ই তিনি পিতা-মাতাকে মারধর করতেন এবং একাধিক এলাকাবাসীকে মারধর ও কুপিয়ে জখম করেছেন। তার অত্যাচার-নির্যাতনে পিতা-মাতাসহ এলাকাবাসী আতঙ্কে থাকতেন।

ঘটনার দিন সকালে শুভ পিতা আব্দুল বারেক খানের কাছে ৩ লক্ষ টাকা দাবি করেন এবং বসতঘর ভাঙচুর করেন। এক পর্যায়ে সন্ধ্যায় তিনি বাজার থেকে একটি দা কিনে বাড়ি ফেরেন। পরে মাকে জানান, টাকা না দিলে ওই রাতেই তাদের দু’জনকে জবাই করা হবে। বিষয়টি মা খুশি বেগম স্বামী আব্দুল বারেক খানকে জানান। বারেক খানের পরামর্শে স্ত্রী খুশি বেগম রাতে অন্য ঘরে ঘুমান।

রাত ৩টার দিকে পিতা আব্দুল বারেক খান ঘুমন্ত ছেলে শুভকে দা দিয়ে কুপিয়ে হত্যা করেন এবং জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করে কাঁঠালিয়া থানা পুলিশকে বিষয়টি জানান।

খবর পেয়ে থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে শুভর মরদেহ উদ্ধার করে এবং পিতা আব্দুল বারেক খানকে আটক করে থানায় নিয়ে যায়।

এ ঘটনায় শুভর মা খুশি বেগম স্বামী আব্দুল বারেক খানকে আসামি করে একটি মামলা দায়ের করেছেন।সহকারী পুলিশ সুপার (কাঁঠালিয়া-রাজাপুর) সার্কেল মোঃ শাহ আলম ঘটনাস্থল পরিদর্শন করেন। এ সময় তার সঙ্গে ছিলেন কাঁঠালিয়া থানার অফিসার ইনচার্জ আবু নাছের রায়হান ও ওসি (তদন্ত) হারান চন্দ্র পালসহ পুলিশের একটি দল।

এ বিষয়ে সহকারী পুলিশ সুপার মোঃ শাহ আলম জানান, মেহেদী হাসান শুভ মাদকাসক্ত ছিলেন এবং তার ভয়ে পরিবারের সদস্যরাসহ এলাকাবাসী অতিষ্ঠ ছিল। তিনি যেকোন সময় মা-বাবা ও এলাকাবাসীকে মারধর ও জখম করতেন। ঘটনার রাতে শুভ মা-বাবার কাছে ৩ লক্ষ টাকা দাবি করেন এবং টাকা দিতে ব্যর্থ হলে তাদের জবাই করে হত্যার হুমকি দেন।

এতে পিতা বারেক খান ভীত-সন্তস্ত ও অতিষ্ঠ হয়ে স্ত্রী খুশি বেগমকে অন্য ঘরে ঘুমাতে দিয়ে রাত ৩টার দিকে দা দিয়ে কুপিয়ে শুভকে হত্যা করেন।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উত্তর-পূর্বাঞ্চলে বন্যার আশঙ্কা, বাড়ছে নদীর পানি

আর্জেন্টিনাকে কাঁদিয়ে অতিরিক্ত সময়ের গোলে দ্বিতীয়বার বিশ্বচ্যাম্পিয়ন স্পেন

ইরানে বড় হামলা চালাতে ইসরায়েলে রিফুয়েলিং বিমান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

নুসরাত ফারিয়ার নতুন ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

X