সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

চাঁদপুর সড়কে ত্রিমুখী সংঘর্ষে সিএনজি যাত্রী নিহত

এ কে আজাদ চাঁদপুর প্রতিনিধি
প্রকাশ : ১৫ ফেব্রুয়ারি ২০২৬, ০২:৪২ পিএম
চাঁদপুর সড়কে ত্রিমুখী সংঘর্ষে সিএনজি যাত্রী নিহত

চাঁদপুরে অ্যাম্বুলেন্স, ভ্যানগাড়ি ও মাছ বহনকারী সিএনজির ত্রিমুখী সংঘর্ষে কামাল হোসেন নামের এক যাত্রী নিহত ও সিএনজি চালক আহত হয়েছেন। রোববার (১৫ ফেব্রুয়ারি) ভোরে চাঁদপুর শহরের ওয়ারলেস মোড়ের এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ভোরে দ্রুতগতির একটি অ্যাম্বুলেন্সের সঙ্গে একটি ভ্যানগাড়ি ও মাছ বহনকারী সিএনজির সংঘর্ষ হয়। এতে সিএনজির চালক বশির (৪০) গুরুতর আহত হন। তাকে স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। তার মাথায় তিনটি সেলাই লেগেছে বলে জানা গেছে। বশির কচুয়া উপজেলার নিশ্চিন্তপুর ইউনিয়নের রসুপুর গ্রামের বাসিন্দা। তার পিতার নাম আলমাস। এ ঘটনায় সিএনজির যাত্রী কামাল হোসেন (৪২) ঘটনাস্থলেই নিহত হন। তিনি কচুয়া উপজেলার হোসেনপুর গ্রামের বাসিন্দা। তার পিতার নাম আবু হানিফ।

চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে আবাসিক মেডিকেল অফিসার হাসিবুল হাসান চৌধুরী বলেন, সিএনজির যাত্রী কামাল হোসেনকে হাসপাতালে আনার পূর্বেই মারা যায়। তার শরীরে বিভিন্ন স্থানে গুরুতর জখম রয়েছে।

চাঁদপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়েজ আহমেদ জানান, দুর্ঘটনায় সিএনজি যাত্রীর মরদেহ প্রাথমিক সুরতহাল করে প্রথমে হাসপাতালে রাখা হয়। পরবর্তীতে পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ না করায় ময়নাতদন্ত ছাড়া মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানে বড় হামলা চালাতে ইসরায়েলে রিফুয়েলিং বিমান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

নুসরাত ফারিয়ার নতুন ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

যশোর মেডিকেল কলেজে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন

যশোরে প্রজাপতি স্কুলের শিক্ষার্থীদের  বৃক্ষ রোপন ও বিতরণ 

X