সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩
গাংনীতে নির্বানোত্তর সহিংসতা

বিএনপি–জামায়াত সংঘর্ষে আহত ৩

কাগজ সংবাদ
প্রকাশ : ১৩ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:৩২ পিএম
মেহেরপুরের গাংনীতে বিএনপি কর্মীদের হামলায় ৩ জামায়াত কর্মী জখম। ছবি: সংগৃহীত

মেহেরপুরের গাংনীতে বিএনপি কর্মীদের হামলায় ৩ জামায়াত কর্মী মারাত্মক জখম হয়েছেন। আজ শুক্রবার সকাল ৯ টার দিকে স্থানীয় জোড়পুকুরিয়া বাজারে একটি চায়ের দোকানে এ সহিংসতার ঘটনাটি ঘটে।

আহতরা হচ্ছেন-জোড়পুকুরিয়া গ্রামের মোজাম্মেল হকের ছেলে উজ্জ্বল হোসেন(৩০) ও তার ভাই মাসুদ(৪৫) এবং ঝন্টু আলীর ছেলে জুয়েল(২৮)। আহতদের মধ্যে উজ্জ্বল হোসেনের অবস্থা গুরুতর হওয়ায় তাকে কুষ্টিয়া মেডিকেলে রেফার্ড করা হয়েছে। অন্যদেরকে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

আহত উজ্জ্বল জানান, আহতরা সকলেই বাংলাদেশ জামায়াতে ইসলামীর কর্মী। সকালে তারা স্থানীয় বাজারে চায়ের দোকানে চা পান করতে আসেন। নির্বাচনে তারা জামায়াতে ইসলামীর পক্ষে কাজ করায় দেশীয় অস্ত্র ও লাঠি সোঠা দিয়ে হামলা চালায় বিএনপি কর্মী মহিবুল ও তার ছেলে রিপন, বেলু ও সাহেব। স্থানীয়রা আহতদেরকে উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করেন।

গাংনী উপজেলা জামাায়াতে ইসলামীর মিডিয়া সেলের প্রধান মাহাবুব জানান, মধ্যরাতে বিএনপি কর্মীরা সরকার গঠনে নিশ্চিত হয়ে বিভিন্ন স্থানে জামায়াতে ইসলামীর লোকজনকে হুমকী ধামকী দিয়ে আসছেন। এরই বহিঃপ্রকাশ জোড়পুকুরিয়া বাজারের সহিংসতা।

গাংনী থানার ওসি উত্তম কুমার দাস জানান, সহিংসতার সংবাদ পেয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কয়েকটি টীম ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

যশোর মেডিকেল কলেজে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন

যশোরে প্রজাপতি স্কুলের শিক্ষার্থীদের  বৃক্ষ রোপন ও বিতরণ 

মেয়েকে হত্যা করে বস্তাবন্দি লাশ মোটরসাইকেলে নিয়ে ঘুরছিলেন বাবা

২১ বছর পর মালয়েশিয়ার কারাগার থেকে বাড়ি ফিরলেন বাগেরহাটের রতন

মহেশপুরে নিষিদ্ধ ‘চায়না দুয়ারি’ জালের দাপট, হুমকিতে দেশীয় মাছ ও জীববৈচিত্র্য

মোরেলগঞ্জে জেলা পরিষদের প্রশাসকের সঙ্গে বিএনপি নেতাদের মতবিনিময়

সাড়ে ৪ কোটি টাকা ব্যয়ে মোরেলগঞ্জে নতুন ডাকবাংলো ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন

X