সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

চাঁদপুরের পাঁচটি আসনের চারটিতে ধানের শীষ ১ টিতে স্বতন্ত্র প্রার্থীর বিজয়

এ কে আজাদ, চাঁদপুর প্রতিনিধি
প্রকাশ : ১৩ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:২১ পিএম
চাঁদপুরের পাঁচটি আসনের চারটিতে ধানের শীষ ১ টিতে স্বতন্ত্র প্রার্থীর বিজয়

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুরের পাঁচটি আসনের মধ্যে চারটিতে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত ধানের শীষ মার্কার প্রার্থীরা। অপর আসন চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) এ জয় পেয়েছেন স্বতন্ত্র প্রার্থী এম এ হান্নান।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দিনগত মধ্যরাতে জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে প্রাপ্ত ফলাফলের ভিত্তিতে বেসরকারিভাবে এ ফল ঘোষণা করেন জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক নাজমুল ইসলাম সরকার। জেলার ৭০৬টি ভোটকেন্দ্রের ফলাফল পর্যালোচনা করে এই ঘোষণা দেওয়া হয়।

চাঁদপুর-১ (কচুয়া): এই আসনের ১১০টি কেন্দ্রের ফলাফলে ধানের শীষ প্রতীকের প্রার্থী সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন পেয়েছেন ১ লাখ ৩৩ হাজার ১৬২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াত মনোনীত প্রার্থী আবু নছর মোহাম্মদ মকবুল আহমেদ পেয়েছেন ৬৭ হাজার ৭৭ ভোট।

চাঁদপুর-২ (মতলব উত্তর-দক্ষিণ): ১৫৫টি কেন্দ্রের ফলাফলে বিএনপির ধানের শীষ প্রতীকের প্রার্থী মো. জালাল উদ্দিন পেয়েছেন ১ লাখ ৭০ হাজার ৫৮৩ ভোট। তার প্রতিদ্বন্দ্বী ১১ দলীয় জোটের (এলডিপি) ছাতা প্রতীকের প্রার্থী মো. বিল্লাল হোসেন পেয়েছেন ৫৪ হাজার ৭৩৩ ভোট।

চাঁদপুর-৩ (সদর-হাইমচর): ১৬৫টি কেন্দ্রের ফলাফলে ধানের শীষের প্রার্থী শেখ ফরিদ আহমেদ পেয়েছেন ১ লাখ ৬৩ হাজার ৬১০ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াত মনোনীত প্রার্থী মো. শাহজাহান মিয়া পেয়েছেন ৯৬ হাজার ৮১১ ভোট।

চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ): ১১৮টি কেন্দ্রের ফলাফলে স্বতন্ত্র প্রার্থী (চিংড়ি মাছ প্রতীক) এম এ হান্নান বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। তিনি পেয়েছেন ৭৩ হাজার ৫৯৯ ভোট। ধানের শীষের প্রার্থী মো. হারুনুর রশিদ পেয়েছেন ৬৭ হাজার ৮৩৩ ভোট এবং জামায়াতের দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী মো. বিল্লাল হোসেন মিয়াজী পেয়েছেন ৬২ হাজার ২৭৩ ভোট।

চাঁদপুর-৫ (হাজীগঞ্জ-শাহরাস্তি): এই আসনের ১৫৮টি কেন্দ্রের ফলাফলে বিএনপির ধানের শীষ প্রতীকের প্রার্থী মো. মমিনুল হক পেয়েছেন ১ লাখ ৮০ হাজার ৯১ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ১১ দলীয় জোটের (এলডিবি) ছাতা প্রতীকের প্রার্থী মো. নেয়ামুল বশির পেয়েছেন ৭১ হাজার ৮৫০ ভোট।

বেসরকারি ফলাফলে চারটি আসনে বিএনপি মনোনীত প্রার্থীদের জয় এবং একটি আসনে স্বতন্ত্র প্রার্থীর বিজয়ে জেলায় রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা তৈরি হয়েছে।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সতর্ক থাকুন কুম্ভ, স্থির থাকুন কন্যা

মার্কিন সরকারি ডিভাইসে আবারও টিকটক ব্যবহারের অনুমতি

২০ জুলাই: ইতিহাসে এই দিনে কী ঘটেছিল?

উত্তর-পূর্বাঞ্চলে বন্যার আশঙ্কা, বাড়ছে নদীর পানি

আর্জেন্টিনাকে কাঁদিয়ে অতিরিক্ত সময়ের গোলে দ্বিতীয়বার বিশ্বচ্যাম্পিয়ন স্পেন

ইরানে বড় হামলা চালাতে ইসরায়েলে রিফুয়েলিং বিমান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

নুসরাত ফারিয়ার নতুন ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

X