সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

বগুড়া-৫ আসনে গোলাম মোহাম্মদ সিরাজ বিজয়ী

শেরপুর (বগুড়া) প্রতিনিধি
প্রকাশ : ১৩ ফেব্রুয়ারি ২০২৬, ১২:২৩ পিএম
বগুড়া-৫ আসনে গোলাম মোহাম্মদ সিরাজ বিজয়ী

১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সকল জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে বগুড়া-৫ (শেরপুর-ধুনট) আসনে বিশাল ভোটের ব্যাবধানে বিজয়ী হয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।

এই আসন থেকে দলটির মনোনীত প্রার্থী গোলাম মোহাম্মদ সিরাজ ধানের শীষ প্রতীকে ২,৪৭,৮১৬ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

এই জয়ের মাধ্যমে তিনি এই আসন থেকে মোট পাঁচবার সংসদ সদস্য নির্বাচিত হওয়ার গৌরব অর্জন করলেন। ইতোপূর্বে তিনি ১৯৯১, ১৯৯৬ (দুইবার) ও ২০০১ সালের নির্বাচনে এই আসন থেকে জয়লাভ করেছিলেন, এছাড়া ২০১৯ সালের উপ-নির্বাচনে বগুড়া-৬ আসন থেকেও তিনি বিজয়ী হয়েছিলেন। এবারের নির্বাচনে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মো. দবিবুর রহমান ‘দাঁড়িপাল্লা’ প্রতীকে পেয়েছেন ১,৪২,৪৭০ ভোট।

এছাড়া লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) মনোনীত খান কুদরত-ই-সাকলায়েন ‘ছাতা’ প্রতীকে ১১২৮ ভোট, ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত মীর মো. মাহমুদুর রহমান ‘হাতপাখা’ প্রতীকে ৫৫৪০ ভোট ও বাংলাদেশ কমিউনিস্ট পার্টি (সিপিবি) মনোনীত শিপন কুমার রবিদাস ‘কাস্তে’ প্রতীকে ১৭৭৪ ভোট পেয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বীর চেয়ে ১,০৫,৩৪৬ (১ লক্ষ ৫ হাজার ৩৪৬) ভোট বেশি পেয়েছেন ধানের শীষের প্রার্থী গোলাম মোহাম্মদ সিরাজ। তার এই জয়ে শেরপুর ও ধুনট উপজেলা জুড়ে নেতাকর্মীদের মাঝে উৎসবের আমেজ বিরাজ করছে।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানে বড় হামলা চালাতে ইসরায়েলে রিফুয়েলিং বিমান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

নুসরাত ফারিয়ার নতুন ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

যশোর মেডিকেল কলেজে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন

যশোরে প্রজাপতি স্কুলের শিক্ষার্থীদের  বৃক্ষ রোপন ও বিতরণ 

X