সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩
লালমনিরহাট

ভোটকেন্দ্রে পুলিশের পোশাকে নারী আটক

লালমনিরহাট সংবাদদাতা
প্রকাশ : ১২ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:৩৫ পিএম
লালমনিরহাটে ভোটকেন্দ্র এলাকায় পুলিশের পোশাক পরা নারী আটক।

লালমনিরহাট-২ (আদিতমারী-কালীগঞ্জ) আসনের আদিতমারী উপজেলার একটি ভোটকেন্দ্র এলাকা থেকে পুলিশের পোশাক পরিহিত এক নারীকে আটক করেছে পুলিশ। ঘটনাটি নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, আটক নারীর বয়স আনুমানিক ৪৫ বছর। তার পরিচয়, উদ্দেশ্য এবং কীভাবে তিনি পুলিশের পোশাক সংগ্রহ করেছেন—তা বিস্তারিতভাবে যাচাই করা হচ্ছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে আদিতমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক বলেন, “ওই নারীর বিষয়ে খোঁজখবর নেওয়া হচ্ছে। তিনি কেন পুলিশের পোশাক পরে ভোটকেন্দ্র এলাকায় ঘোরাফেরা করছিলেন এবং পোশাক কোথা থেকে পেয়েছেন—তা তদন্ত করে দেখা হচ্ছে।”

তিনি আরও জানান, প্রাথমিকভাবে ওই নারীকে মানসিকভাবে অসুস্থ বলে মনে হচ্ছে। তবে বিষয়টি নিশ্চিত হতে প্রয়োজনীয় তদন্ত প্রক্রিয়া চলমান রয়েছে।

স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, পুলিশের ইউনিফর্ম পরা ওই নারী ভোটকেন্দ্রের সামনে ঘোরাফেরা করছিলেন এবং ভোটারদের সঙ্গে কথাবার্তা বলছিলেন। তার আচরণ ও কথাবার্তা অসংলগ্ন মনে হলে স্থানীয়দের মধ্যে সন্দেহের সৃষ্টি হয়।

পরবর্তীতে স্থানীয়রা তাকে জিজ্ঞাসাবাদ করলে সন্তোষজনক উত্তর না পেয়ে আদিতমারী থানা পুলিশের কাছে হস্তান্তর করেন।

পুলিশ জানিয়েছে, আটক নারীর পরিচয় শনাক্ত এবং ইউনিফর্ম সংগ্রহের উৎস সম্পর্কে বিস্তারিত অনুসন্ধান চলছে। বিষয়টি নির্বাচন সংশ্লিষ্ট নিরাপত্তার সঙ্গে যুক্ত হওয়ায় গুরুত্ব সহকারে দেখা হচ্ছে।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উত্তর-পূর্বাঞ্চলে বন্যার আশঙ্কা, বাড়ছে নদীর পানি

আর্জেন্টিনাকে কাঁদিয়ে অতিরিক্ত সময়ের গোলে দ্বিতীয়বার বিশ্বচ্যাম্পিয়ন স্পেন

ইরানে বড় হামলা চালাতে ইসরায়েলে রিফুয়েলিং বিমান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

নুসরাত ফারিয়ার নতুন ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

X