সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

বগুড়ায় নির্বাচনী বুথ ভাঙচুর : জামায়াত নেতা নিখোঁজের অভিযোগ

কাগজ ডেস্ক
প্রকাশ : ১২ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:১৩ পিএম
বগুড়ায় নির্বাচনী বুথ ভাঙচুর

বগুড়া-৬ (সদর) আসনের মহিষবাথান সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে জামায়াতে ইসলামীর বুথ ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ ঘটনার পর শেখেরকোলা ইউনিয়ন জামায়াতের ৭ নং ওয়ার্ড সভাপতি মাহফুজুর রহমানকে তুলে নেওয়ার অভিযোগ উঠেছে।

ঘটনা ঘটে বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল ৯টার দিকে। এ সময় জামায়াতের অন্তত তিন নেতাকর্মীকে মারধর করা হয়েছে বলে অভিযোগ করা হয়।

জামায়াতের পক্ষ থেকে বলা হয়েছে, ঘটনার পর থেকেই মাহফুজুর রহমান নিখোঁজ রয়েছেন। খবর পেয়ে সেনাবাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এরপর আশপাশের এলাকায় অভিযান চালিয়ে তারা ভাঙা চেয়ার এবং পুড়িয়ে দেওয়া ভোটার তালিকা উদ্ধার করে।

বগুড়া শহর জামায়াতের গণমাধ্যম বিষয়ক সম্পাদক ইকবাল হোসেন বলেন, বিভিন্ন স্থানের মতো করে বগুড়াতেও আমাদের নেতাকর্মীদের ওপরে হামলা ও আক্রমণ হচ্ছে। শেখেরকোলায় বিএনপি আমাদের নির্বাচনী বুথে হামলার পর ওয়ার্ড জামায়াতের সভাপতি মাহাফুজকে তুলে নিয়ে গেছে। এখনও তার সন্ধান পাওয়া যাচ্ছে না। বগুড়া সদর থানা পুলিশের ওসি মনিরুল ইসলাম বলেন, ঘটনাস্থলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একাধিক টিম কাজ করছে। জামায়াতের পক্ষ থেকে অভিযোগ আমলে নেয়া হয়েছে।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উত্তর-পূর্বাঞ্চলে বন্যার আশঙ্কা, বাড়ছে নদীর পানি

আর্জেন্টিনাকে কাঁদিয়ে অতিরিক্ত সময়ের গোলে দ্বিতীয়বার বিশ্বচ্যাম্পিয়ন স্পেন

ইরানে বড় হামলা চালাতে ইসরায়েলে রিফুয়েলিং বিমান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

নুসরাত ফারিয়ার নতুন ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

X