মঙ্গলবার
০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩

রংপুরে চলছে শান্তিপূর্ণ ভোটগ্রহণ, দুপুর ১২টার মধ্যে ভোটার উপস্থিতি ৩৪ শতাংশ

রংপুর সংবাদদাতা
প্রকাশ : ১২ ফেব্রুয়ারি ২০২৬, ০২:৫৮ পিএম
রংপুরে চলছে শান্তিপূর্ণ ভোটগ্রহণ

সারাদেশের মতো রংপুরেও বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ চলছে। সকালবেলায় ভোট কেন্দ্রগুলোতে দীর্ঘ লাইন দেখা না গেলেও, দুপুর বাড়ার সঙ্গে সঙ্গে ভোটার উপস্থিতি বেড়েছে। বিশেষভাবে মহিলা ভোটারদের উপস্থিতি বেশি লক্ষ্য করা গেছে। দুপুর ১২টায় রংপুরের ৬টি সংসদীয় আসনে গড় ভোট পড়েছে ৩৪.৩ শতাংশ।

রংপুর জেলা রিটানিং কর্মকর্তার মিডিয়া সেলের সূত্রে নিশ্চিত করা হয়েছে, ভোটগ্রহণ সুষ্ঠুভাবে চলমান।

জেলা রিটানিং কর্মকর্তার সূত্রে জানা যায়, রংপুর-১ আসনে মোট ভোট কেন্দ্র সংখ্যা ১৩৯টি। ভোটার সংখ্যা ৩ লাখ ৭১ হাজার ৯৬৮। দুপুর ১২টা পর্যন্ত ভোট পোল হওয়ার হার ৩৩ দশমিক ১৩। রংপুর-২ আসনে মোট ভোট কেন্দ্র সংখ্যা ১৩৭টি। ভোটার সংখ্যা ৩ লাখ ৭৭ হাজার ৮০২। দুপুর ১২টা পর্যন্ত ভোট পোল হওয়ার হার ৩২ দশমিক ৪৪। রংপুর-৩ আসনে মোট ভোট কেন্দ্র সংখ্যা ১৬৯টি। ভোটার সংখ্যা ৫ লাখ ২ হাজার ৯৯২। দুপুর ১২টা পর্যন্ত ভোট পোল হওয়ার হার ৩৩ দশমিক ৯২। রংপুর-৪ আসনে মোট ভোট কেন্দ্র সংখ্যা ১৬৩টি। ভোটার সংখ্যা ৫ লাখ ৫ হাজার ২৫৮। দুপুর ১২টা পর্যন্ত ভোট পোল হওয়ার হার ৩৫ দশমিক ৫। রংপুর-৫ আসনে মোট ভোট কেন্দ্র সংখ্যা ১৫২টি। ভোটার সংখ্যা ৪ লাখ ৬৪ হাজার ৭৪১। দুপুর ১২টা পর্যন্ত ভোট পোল হওয়ার হার ৩৫ দশমিক। রংপুর-৬ আসনে মোট ভোট কেন্দ্র সংখ্যা ১১৩টি। ভোটার সংখ্যা ৩ লাখ ৫২ হাজার ৮৫২। দুপুর ১২টা পর্যন্ত ভোট পোল হওয়ার হার ৩৬ দশমিক ২৫।

রিটার্নিং কর্মকর্তা সূত্রে জানা যায়, রংপুরের ৬টি সংসদীয় আসনে ৪৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এ জেলায় মোট ভোটার সংখ্যা ২৫ লাখ ৯৯ হাজার ২০২ জন। এর মধ্যে নারী ভোটার ১৩ লাখ ৬ হাজার ৩৩৩ জন এবং পুরুষ ভোটারের সংখ্যা ১২ লাখ ৯২ হাজার ৮৩৮ জন। হিজড়া ভোটার রয়েছে ৩১ জন। জেলায় মোট ৮৭৩টি কেন্দ্রে ৪ হাজার ৯৮৮টি বুথে ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। এতে ৮৭৩ জন প্রিজাইডিং, পাঁচ হাজার ১৮ জন সহকারী প্রিজাইডিং এবং ১০ হাজার পোলিং অফিসার ভোট গ্রহণ কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করছেন।

এদিকে রংপুরের প্রায় সব কেন্দ্রে ভোটগ্রহণ সুষ্ঠুভাবে সম্পন্ন হচ্ছে। ভোট সুষ্ঠুভাবে সম্পন্নের জন্য রংপুর জেলার ভোটকেন্দ্রে পুলিশ মোতায়েনসহ কেন্দ্রের বাইরে সিটি করপোরেশন, ইউনিয়ন ও পৌরসভা এলাকায় মোবাইল টিম, স্ট্রাইকিং ফোর্স, প্রস্তুত রয়েছে। ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে গোয়েন্দা নজরদারির পাশাপাশি বডিওর্ন ক্যামেরার ব্যবস্থা করা হয়েছে। ইতোমধ্যে এসব কেন্দ্রে সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়েছে।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যশোরসহ ২০ অঞ্চলে ঝড়ের সম্ভাবনা

উত্তাল বঙ্গোপসাগর, চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

ঘুসের টাকা গুনে নেওয়ার ভিডিও ভাইরাল, বাগমারা থানার পুলিশ পরিদর্শক প্রত্যাহার

মহম্মদপুরে মেয়াদোত্তীর্ণ কীটনাশকে নতুন সিল

রামিসা হত্যা: সোহেল ও স্বপ্না ‘কনডেম সেলে’

কেশবপুরে শরীকানা পুকুরের মাছ লুটের অভিযোগ

রাজশাহীতে বিভাগীয় পর্যায়ে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতার উদ্বোধন

পাবনায় হত্যা মামলার আসামিদের বাড়িতে অগ্নিসংযোগ, নিহত ৩

রাজশাহীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল

বিশ্ববাজারে আবারও বাড়লো স্বর্ণের দাম

ফের বাড়ল তেলের দাম

বিশ্বকাপ ইতিহাসে পেনাল্টি গোলের রেকর্ডে লিওনেল মেসি

দেশে ফিরলেন ৪৫১৫৮ হাজি, মৃত্যু ৪৯

নওগাঁয় শিক্ষার্থীদের সঙ্গে পুলিশ সুপারের সচেতনতামূলক মতবিনিময় সভা

যশোরে স্ত্রী হত্যায় স্বামীর বিরুদ্ধে মামলা, চাকু উদ্ধার

কালীগঞ্জে সর্বত্র মাদকের রমরমা ব্যবসা / হুমকির মুখে যুবসমাজ, আতঙ্কে অভিভাবকরা

২০২৬-২৭ বাজেট: যেসব পণ্যের দাম কমতে পারে

দেশের ১৪ জেলায় ঝড়-বৃষ্টির পূর্বাভাস

নড়াইলে ইয়াবাসহ যুবক গ্রেফতার, ২ মাসের কারাদণ্ড

স্ত্রীকে তালাক দিয়ে শাশুড়িকে বিয়ে!

X