সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

চট্টগ্রামে ভোটারদের উৎসবমুখর উপস্থিতি

চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশ : ১২ ফেব্রুয়ারি ২০২৬, ১১:৩৩ এএম
চট্টগ্রামে ভোটারদের উৎসবমুখর উপস্থিতি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের সকালে চট্টগ্রাম-৯ (বাকলিয়া-চকবাজার-কোতয়ালী) আসনের বিভিন্ন ভোটকেন্দ্রে ভোটারদের দীর্ঘ লাইন দেখা গেছে। বিশেষ করে পুরুষ ভোটাররা কেন্দ্রে এসে লাইন ধরে ভোট দিচ্ছেন।

চট্টগ্রামের বিভিন্ন কেন্দ্রে সকাল সাড়ে ৭টায় ভোটগ্রহণ শুরু হওয়ার কথা থাকলেও ভোটাররা নির্ধারিত সময়ের আগে থেকেই কেন্দ্রে উপস্থিত হন। নির্ধারিত সময়ে ভোটাররা লাইনে দাঁড়িয়ে ভোট দিচ্ছেন, যা উৎসবমুখর পরিবেশ তৈরি করেছে।

নগরের কাজির দেউড়িস্থ আঞ্চলিক লোকপ্রশাসন কেন্দ্রে লাইনে দাঁড়ানো আবদুল কাদের বলেন, সকাল সকাল চলে এসেছি। এখানে এসে দেখি ভোটারদের দীর্ঘ লাইন। অনেক বছর পর ভোট দিচ্ছি। মনে হচ্ছে দেশে কোনো উৎসব হচ্ছে।

নগরের খাস্তগীর স্কুলে সকাল ৮টায় ভোট দেন চট্টগ্রাম-৯ আসনের জামায়াত ইসলামী মনোনীত প্রার্থী ডা. এ কে এম ফজলুল হক। তিনি বলেন, “আমি সুন্দর পরিবেশে ভোট দিলাম। আগামীর বাংলাদেশ হবে ন্যায় ও ইনসাফের রাষ্ট্র, যেখানে দুর্নীতি ও চাঁদাবাজমুক্ত সমাজ গঠিত হবে। ভোটাররা যোগ্য প্রার্থী বেছে নেবেন।” তিনি এ সময় জয়ের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেন।

কেন্দ্র সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, নির্ধারিত সময়েই ভোটগ্রহণ শুরুর প্রস্তুতি নেওয়া হয়েছে। ভোটারদের শৃঙ্খলভাবে লাইনে দাঁড়াতে এবং জাতীয় পরিচয়পত্র সঙ্গে রাখতে বলা হয়েছে। কেন্দ্রের ভেতর ও বাইরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের দায়িত্ব পালন করতে দেখা গেছে।

নির্বাচন কমিশন জানিয়েছে, ভোটগ্রহণ সুষ্ঠু ও নিরপেক্ষ করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। প্রতিটি কেন্দ্রে প্রিজাইডিং ও সহকারী প্রিজাইডিং কর্মকর্তা নিয়োগ দেওয়া হয়েছে। পাশাপাশি পর্যবেক্ষক ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা মাঠে রয়েছেন।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নুসরাত ফারিয়ার নতুন ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

যশোর মেডিকেল কলেজে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন

যশোরে প্রজাপতি স্কুলের শিক্ষার্থীদের  বৃক্ষ রোপন ও বিতরণ 

মেয়েকে হত্যা করে বস্তাবন্দি লাশ মোটরসাইকেলে নিয়ে ঘুরছিলেন বাবা

X