সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

কুমিল্লায় ২ লাখ টাকাসহ জামায়াত নেতা হেলালী আটক

কাগজ ডেস্ক
প্রকাশ : ১১ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:৩০ পিএম
কুমিল্লায় ২ লাখ টাকাসহ জামায়াত নেতা হেলালী আটক

কুমিল্লার মুরাদনগর উপজেলার ছালিয়াকান্দি এলাকায় দুই লাখ টাকাসহ জামায়াতে ইসলামীর এক নেতাকে আটক করেছে স্থানীয়রা। পরে খবর পেয়ে ঘটনাস্থলে যান নির্বাহী ম্যাজিস্ট্রেট ও পুলিশ সদস্যরা। এ ঘটনাটি ঘটে বুধবার (১১ ফেব্রুয়ারি) দুপুরে।

আটক ব্যক্তি হলেন মাওলানা হাবীবুর রহমান হেলালী। তিনি কুমিল্লা-৩ (মুরাদনগর) আসনে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী ইউসুফ হাকিমের ছালিয়াকান্দি ভোটকেন্দ্রের প্রধান সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার দুপুরে ব্যক্তিগত গাড়িতে করে ধামগড় এলাকা থেকে ছালিয়াকান্দিতে আসেন তিনি। তার চলাফেরা সন্দেহজনক মনে হলে স্থানীয়রা গাড়িটি তল্লাশি করেন।

তল্লাশির সময় গাড়ির পেছনে থাকা একটি বাজারের ব্যাগ উদ্ধার করা হয়। ব্যাগের ওপরে একটি পাতলা কম্বল দিয়ে ঢেকে রাখা ছিল। পরে ব্যাগ খুলে এক হাজার টাকার নোটের দুটি বান্ডিল পাওয়া যায়, যার মোট পরিমাণ দুই লাখ টাকা।

ঘটনার পরপরই বিষয়টি উপজেলা প্রশাসনকে জানানো হয়। খবর পেয়ে একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট পুলিশ ফোর্স নিয়ে ঘটনাস্থলে পৌঁছান এবং আটক ব্যক্তিকে নিয়ে যান।

মুরাদনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল রহমান জানান, খবর পাওয়ার পরই ঘটনাস্থলে নির্বাহী ম্যাজিস্ট্রেট পাঠানো হয়েছে। তবে অভিযুক্তকে টাকা বিতরণের সময় হাতেনাতে ধরা হয়নি বলে তিনি উল্লেখ করেন।

তিনি আরও বলেন, পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের বিষয়টি জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের এখতিয়ারভুক্ত।

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, ঘটনার বিষয়ে আইনানুগ প্রক্রিয়া অনুসরণ করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানে বড় হামলা চালাতে ইসরায়েলে রিফুয়েলিং বিমান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

নুসরাত ফারিয়ার নতুন ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

যশোর মেডিকেল কলেজে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন

যশোরে প্রজাপতি স্কুলের শিক্ষার্থীদের  বৃক্ষ রোপন ও বিতরণ 

X