সোমবার
২৯ জুন ২০২৬, ১৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২৯ জুন ২০২৬, ১৫ আষাঢ় ১৪৩৩

রাঙামাটির দুর্গম ২০ ভোটকেন্দ্রে হেলিকপ্টারে পৌঁছাল নির্বাচনী সরঞ্জাম

রাঙামাটি প্রতিনিধি
প্রকাশ : ১০ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:১১ পিএম
রাঙামাটির দুর্গম ২০ ভোটকেন্দ্রে হেলিকপ্টারে পৌঁছাল নির্বাচনী সরঞ্জাম

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাঙামাটির দুর্গম পাহাড়ি এলাকায় অবস্থিত ২০টি ভোটকেন্দ্রে হেলিকপ্টারের মাধ্যমে নির্বাচনী সরঞ্জাম ও নির্বাচন সংশ্লিষ্ট দায়িত্বপ্রাপ্ত জনবল পৌঁছে দেওয়ার কার্যক্রম সম্পন্ন হয়েছে।

জেলা প্রশাসন সূত্রে জানা যায়, গত দুই দিনে রাঙামাটির চারটি উপজেলার মোট ১৪টি দুর্গম ভোটকেন্দ্রে হেলিকপ্টারে করে ব্যালট বাক্স, ভোটগ্রহণ সামগ্রী এবং সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের পাঠানো হয়। এর ধারাবাহিকতায় মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) বাঘাইছড়ি, জুরাছড়ি ও বিলাইছড়ি উপজেলার বাকি ৬টি ভোটকেন্দ্রেও সফলভাবে হেলিকপ্টারযোগে সরঞ্জাম ও জনবল পৌঁছে দেওয়া হয়েছে।

সহকারী রিটার্নিং কর্মকর্তা নিশাত শারমিন জানান, এর মাধ্যমে দুর্গম পাহাড়ি এলাকার সব হেলিসর্টি ভোটকেন্দ্রের প্রস্তুতি সম্পূর্ণ হয়েছে।

‎উপজেলাগুলোর মধ্যে বাঘাইছড়িতে ৬টি, বরকলে ২টি, জুরাছড়িতে ৭টি এবং বিলাইছড়িতে ৫টি ভোটকেন্দ্র রয়েছে। এসব ২০টি ভোটকেন্দ্রে মোট ভোটার সংখ্যা ৩৩ হাজার ৫৪৩ জন। এরমধ্যে পুরুষ ভোটার ১৭ হাজার ৯০২ জন এবং নারী ভোটার ১৫ হাজার ৬৪১ জন। ‎ ‎এদিকে নির্বাচনকে ঘিরে জেলার নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। এবারের নির্বাচনে ৩ হাজার ৪০০ জন সেনাবাহিনী সদস্য, ৩৭ প্লাটুন বিজিবি, ১ হাজার ৫৯৫ জন পুলিশ এবং ২ হাজার ৭৬৯ জন আনসার সদস্যসহ নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে ১৫ জন ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করবেন। ‎ ‎হেলিসর্টি কেন্দ্রের পাশাপাশি রাঙামাটিতে ৩৬টি ভোটকেন্দ্রে মোবাইল নেটওয়ার্ক সুবিধা নেই এবং ৬৫টি ভোটকেন্দ্রে বিদ্যুৎ সংযোগ নেই। এসব এলাকায় ভোটগ্রহণ শেষে ফলাফল সংগ্রহ ও প্রেরণে অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহারের প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানিয়েছেন নির্বাচন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। এছাড়া ২১৩টি ভোটকেন্দ্রের মধ্যে ১৭০টিতে সিসিটিভি স্থাপন করা হয়েছে। ‎ ‎এবার রাঙামাটি ২৯৯ সংসদীয় আসনে মোট ৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারা হলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী দীপেন দেওয়ান, বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী আবু বকর সিদ্দিক, জাতীয় পার্টির প্রার্থী অশোক তালুকদার, বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির প্রার্থী জুঁই চাকমা, ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মুহাম্মদ জসিম উদ্দিন, গণঅধিকার পরিষদের প্রার্থী এম এ বাশার এবং স্বতন্ত্র প্রার্থী পহেল চাকমা। ‎ ‎রাঙামাটিতে ১০টি উপজেলায় ২১৩টি ভোটকেন্দ্রে এবারের নির্বাচনে ৫ লাখ ৯ হাজার ২৬৭ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মহেশপুরে গাজীরননেছা বালিকা বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

মোরেলগঞ্জে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে নারিকেল চারা ও কৃষি প্রণোদনা বিতরণ

শৈলকুপায় পাঁচ দিনের ব্যবধানে দুই কিশোরের মৃত্যু

সুনামগঞ্জ পৌরসভায় ৫৪ কোটি ১৫ লাখ টাকার বাজেট ঘোষণা

মণিরামপুরে সেতুর কাজ থমকে, দুর্ভোগে ২০ গ্রাম

আগামী ইউপি নির্বাচন ঘিরে মণিরামপুরে বিএনপির ঐক্যের শপথ

নড়াইলে গণতন্ত্র অলিম্পিয়াড, অংশ নিলেন ২৭৫ শিক্ষার্থী

যশোর নওয়াপাড়ায় কৃষক দলের কর্মী সমাবেশ অনুষ্ঠিত

কেশবপুরে মাইকেল মধুসূদনের ১৫৩তম মৃত্যুবার্ষিকী পালিত

কেশবপুরে মাদ্রাসার কমিটি গঠন নিয়ে বিরোধ, সংবাদ সম্মেলনে মারধরের অভিযোগ

যশোরে পৃথক অভিযানে মাদক ও চাকুসহ তিনজন আটক

যশোরে আওয়ামী লীগের দুই কর্মীর বিরুদ্ধে বিএনপি নেতাকে হত্যার হুমকির অভিযোগ, তদন্তে পুলিশ

হেরোইনের মামলায় বেনাপোলের জামাল হোসেনের যাবজ্জীবন কারাদণ্ড

যশোরে যত্রতত্র গাড়ি পার্কিং রোধে ট্রাফিক পুলিশের বিশেষ অভিযান শুরু

পলাশবাড়ীতে মারধর ও বাড়িঘর ভাঙচুরের প্রতিবাদে সংবাদ সম্মেলন

রাম মন্দিরের অনুদান আত্মসাৎ, বিপাকে মোদি সরকার

সুনামগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতাল দ্রুত চালুর দাবিতে বিক্ষোভ-সমাবেশ

শৈলকূপায় বিদ্যালয়ের আঙিনায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

যশোর জেনারেল হাসপাতালে দালাল চক্রের সন্দেহে একজন আটক

চৌগাছায় ট্রলির সঙ্গে মোটরসাইকেল সংঘর্ষে স্কুলশিক্ষক আহত

X