সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩
তারেক রহমান

আমি এই এলাকার সন্তান হিসেবে ধানের শীষে ভোট চাই

ঢাকা অফিস
প্রকাশ : ০৮ ফেব্রুয়ারি ২০২৬, ০৬:১১ পিএম
রাজধানীর ইসিবি চত্বরের নিজ আসনে বিএনপির নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্য রাখছেন তারেক রহমান ¦ ছবি: ঢাকা মেইল

রাজধানীর ইসিবি চত্বরে অনুষ্ঠিত নির্বাচনি জনসভায় উপস্থিত হয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারম্যান ও ঢাকা-১৭ আসনের দলীয় প্রার্থী তারেক রহমান বলেছেন, তিনি ছোটবেলা থেকেই এই এলাকায় বড় হয়েছেন এবং এই এলাকার সন্তান হিসেবেই জনগণের কাছে ভোট চাইছেন।

রোববার (৮ ফেব্রুয়ারি) বিকেলে ইসিবি চত্বরে আয়োজিত বিএনপির নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তারেক রহমান বলেন, আমি এই এলাকা থেকেই আপনাদের প্রার্থী—ধানের শীষের প্রার্থী। আমার শৈশব, পরিবার, সন্তান ও আত্মীয়স্বজনের স্মৃতি এই এলাকার সঙ্গে জড়িয়ে। আমাদের বিয়ে-শাদীও এখানেই হয়েছে। কাজেই আমি গর্বের সঙ্গে বলতে পারি, আমি এই এলাকারই সন্তান।

তিনি আরও বলেন, এই এলাকার একজন সন্তান হিসেবে আজ আমি মুরুব্বি, মা-বোন, ভাইদের কাছে ধানের শীষে ভোট চাইছি। বিনীতভাবে অনুরোধ করছি, আগামী ১২ তারিখের নির্বাচনে ঢাকা-১৭ আসন থেকে ধানের শীষকে বিজয়ী করুন—ইনশাল্লাহ। তারেক রহমান আশ্বাস দেন, আমরা নির্বাচিত হলে সমগ্র ঢাকা শহরকে একটি নিরাপদ ও সুন্দর শহরে রূপান্তরিত করবো ইনশাল্লাহ। যেই শহরে মা-বোনেরা দিনে ও রাতে নিরাপদে চলাচল করতে পারবেন, যেখানে মানুষ নির্বিঘ্নে ব্যবসা-বাণিজ্য, চাকরি ও জীবিকা নির্বাহ করতে পারবে। এলাকার খেলার মাঠের অভাব তুলে ধরে তারেক বলেন, এখানে খেলার মাঠ নেই। আমরা সমগ্র ঢাকা শহরে অন্তত ৪০টি খেলার মাঠ তৈরি করব, যাতে আমাদের সন্তানেরা খোলা মাঠে খেলাধুলা করতে পারে এবং মুরুব্বিরা, মা-বোনেরা বিকেলে প্রয়োজনীয় সময় সেখানে থাকতে পারবে। রাস্তা প্রসারণের প্রতিশ্রুতিও দেন তারেক। বলেন, ইসিবি চত্বর থেকে জসিমুদ্দিন পর্যন্ত রাস্তা ৬০ ফুট প্রশস্ত করা হবে। মানুষের চলাচল সহজ করতে আমরা এটি বাস্তবায়ন করব। নির্বাচিত হলে এই এলাকার মানুষের জন্য কাজ করব। উল্লেখ্য, এরপর ঢাকা-১৬ আসনে পল্লবী ২ নম্বর ওয়ার্ডের লাল মাঠে ২টা ৪০ মিনিটে, ঢাকা-১৫ আসনে মিরপুর-১০ গোলচত্বর-সংলগ্ন সেনপাড়া আদর্শ সরকারি উচ্চবিদ্যালয়ে ৩টা ৩০ মিনিটে, ঢাকা-১৪ আসনে ন্যাশনাল বাংলা উচ্চবিদ্যালয় গেটে ৪টা ২০ মিনিটে, ঢাকা-১৩ আসনে শ্যামলী সিনেমা হলের পশ্চিম পাশে শ্যামলী ক্লাব মাঠে ৫টা ১০ মিনিটে এবং ঢাকা-১১ আসনে বাড্ডার সাঁতারকুলের সানভ্যালি মাঠে সন্ধ্যা ৬টায় জনসভায় বক্তব্য দেবেন তারেক রহমান।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উত্তর-পূর্বাঞ্চলে বন্যার আশঙ্কা, বাড়ছে নদীর পানি

আর্জেন্টিনাকে কাঁদিয়ে অতিরিক্ত সময়ের গোলে দ্বিতীয়বার বিশ্বচ্যাম্পিয়ন স্পেন

ইরানে বড় হামলা চালাতে ইসরায়েলে রিফুয়েলিং বিমান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

নুসরাত ফারিয়ার নতুন ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

X