সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

তিতাসে যৌথ বাহিনীর অভিযানে অস্ত্রসহ দুইজন আটক

সাকিব হোসেইন, তিতাস (কুমিল্লা) সংবাদদাতা
প্রকাশ : ০৮ ফেব্রুয়ারি ২০২৬, ০২:৪৮ পিএম
তিতাসে যৌথ বাহিনীর অভিযানে অস্ত্রসহ দুইজন আটক

কুমিল্লার তিতাসে যৌথ বাহিনীর বিশেষ অভিযানে অস্ত্র ও বিভিন্ন দেশীয় অস্ত্রসহ দুইজনকে আটক করা হয়েছে।

শনিবার দিবাগত রাত ১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে বিএ-১১৫২১ ক্যাপ্টেন ইসফাক ইবনে আলাউদ্দিনের নেতৃত্বে ৩ই বেঙ্গল, দাউদকান্দি আর্মি ক্যাম্পের একটি দল তিতাস উপজেলার ভিটিকান্দি ইউনিয়নের মানিককান্দি গ্রামে বিশেষ যৌথ অভিযান পরিচালনা করে। অভিযানে ঘটনাস্থল থেকে অস্ত্রসহ দুইজন আসামিকে আটক করা হয়।

আটককৃতরা হলেন— ভিটিকান্দি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আবুল হোসেন মোল্লার ছেলে মোঃ এসহাক মোল্লা জুয়েল ও একই গ্রামের আশরাফ হোসেনের ছেলে আব্দুল হাসান।

স্থানীয় সূত্র জানায়, এসহাক মোল্লা জুয়েল কিছুদিন পূর্বে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-তে যোগদান করেছিলেন। তবে কী কারণে এবং কোন প্রেক্ষাপটে তিনি অস্ত্র বহন করছিলেন—সে বিষয়ে তদন্ত চলছে।

সেনাবাহিনী সূত্র আরও জানায়, আটককৃত ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে এবং তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হবে।

অভিযানকালে আসামিদের হেফাজত থেকে একটি পিস্তল, একটি ম্যাগাজিন, দুই রাউন্ড গুলি, একটি চাপাতি, পাঁচটি দেশীয় অস্ত্র (চাকু), তিনটি লোহার পাইপ, ছয়টি পাসপোর্ট, নগদ ২০ হাজার টাকা এবং মোট ১০টি মোবাইল ফোন (এর মধ্যে পাঁচটি নষ্ট) উদ্ধার করা হয়। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য আটককৃত আসামি ও উদ্ধারকৃত মালামাল সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানানো হয়েছে।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উত্তর-পূর্বাঞ্চলে বন্যার আশঙ্কা, বাড়ছে নদীর পানি

আর্জেন্টিনাকে কাঁদিয়ে অতিরিক্ত সময়ের গোলে দ্বিতীয়বার বিশ্বচ্যাম্পিয়ন স্পেন

ইরানে বড় হামলা চালাতে ইসরায়েলে রিফুয়েলিং বিমান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

নুসরাত ফারিয়ার নতুন ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

X