সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

উখিয়ায় সহস্রাধিক রোহিঙ্গা আটক, অভিযান চলছে

কক্সবাজার সংবাদদাতা
প্রকাশ : ০৮ ফেব্রুয়ারি ২০২৬, ০১:০৬ পিএম
উখিয়ায় রোহিঙ্গা আটক, অভিযান চলছে

কক্সবাজারের উখিয়ায় রোববার ভোর থেকে সেনাবাহিনী নেতৃত্বাধীন যৌথ বাহিনী ব্যাপক অভিযান চালিয়ে সহস্রাধিক রোহিঙ্গাকে আটক করেছে। অভিযান মূলত পালংখালী ইউনিয়নের বালুখালী এবং আশেপাশের এলাকায় পরিচালিত হয়েছে। আটককৃতদের সঠিক সংখ্যা এখনও নিশ্চিতভাবে জানা যায়নি।

সেনাবাহিনী সূত্র জানিয়েছে, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে রোহিঙ্গাদের অপব্যবহারের আশঙ্কা রয়েছে। এই পরিস্থিতিতে, ক্যাম্পের বাইরে থাকা রোহিঙ্গাদের নিয়ন্ত্রণে আনতে আইন-শৃঙ্খলা বাহিনী কঠোর অবস্থান নিয়েছে।

সেনাবাহিনী সূত্র জানিয়েছে, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে রোহিঙ্গাদের অপব্যবহারের আশঙ্কা রয়েছে। এ কারণে ক্যাম্পের বাইরে ছড়িয়ে থাকা রোহিঙ্গাদের নিয়ন্ত্রণে আনতে আইন-শৃঙ্খলা বাহিনী কঠোর অবস্থান নিয়েছে। অভিযানের সময় বিভিন্ন ভাড়া বাসা ও স্থানীয়দের জমিতে থাকা প্রায় হাজারাধিক রোহিঙ্গাকে আটক করা হয়েছে।

প্রশাসন সূত্র জানায়, রোহিঙ্গাদের জন্য নির্ধারিত ক্যাম্পে থাকার ব্যবস্থা আছে। তারপরও অনেকেই নিয়ম ভেঙে স্থানীয়দের জমিতে ঘর বানিয়ে বসবাস করছে অথবা ভাড়া বাসায় থাকে, যা স্থানীয়দের নিরাপত্তার জন্য হুমকি স্বরূপ।

অভিযান সংশ্লিষ্ট এক কর্মকর্তা জানান, আটককৃতদের একটি স্থানে জড়ো করে রাখা হয়েছে। তাদেরকে এখনই ক্যাম্পে পাঠানো হয়নি; সবাইকে এক জায়গায় রেখে অনুসন্ধান করা হচ্ছে, কেন তারা নির্ধারিত ক্যাম্প থেকে বেরিয়ে এসেছে এবং নির্বাচনকে সামনে রেখে তাদের ব্যবহার করা হচ্ছে কি না। অনুসন্ধানের পর উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনায় সংশ্লিষ্ট প্রশাসনের মাধ্যমে তাদের ক্যাম্পে পাঠানোর ব্যবস্থা করা হবে।

এর আগে, গত সপ্তাহে চট্টগ্রামের চন্দনাইশের দোহাজারি, বার্মা কোলনি ও লোহাগাড়াসহ আশেপাশের এলাকা থেকে যৌথ বাহিনী কয়েক দফা অভিযান চালিয়ে প্রায় পাঁচ শতাধিক রোহিঙ্গাকে আটক করে ক্যাম্পে ফেরত পাঠায়। রামু ক্যান্টনমেন্ট সূত্র জানায়, পুরো চট্টগ্রামে এ অভিযান অব্যাহত রয়েছে।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উত্তর-পূর্বাঞ্চলে বন্যার আশঙ্কা, বাড়ছে নদীর পানি

আর্জেন্টিনাকে কাঁদিয়ে অতিরিক্ত সময়ের গোলে দ্বিতীয়বার বিশ্বচ্যাম্পিয়ন স্পেন

ইরানে বড় হামলা চালাতে ইসরায়েলে রিফুয়েলিং বিমান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

নুসরাত ফারিয়ার নতুন ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

X