সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩
জামায়াত আমির

নির্বাচনের আগে ভাই, পরে শালার মর্যাদাও নেই

কাগজ ডেস্ক
প্রকাশ : ০৭ ফেব্রুয়ারি ২০২৬, ০৬:০৭ পিএম
হবিগঞ্জের নিউ ফিল্ড মাঠে অনুষ্ঠিত নির্বাচনী জনসভায় জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

নির্বাচনের আগে ভোটারদের নানা আশ্বাসে আপন করে নেওয়া হলেও ভোট শেষ হলে তাদের আর খোঁজ থাকে না—এমন অভিযোগ তুলে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, নির্বাচনের আগে অনেকে বলে আপনাকে আমার ভাইয়ের মতো লাগে। কিন্তু নির্বাচন চলে গেলে ভাই তো দূরের কথা, শালার মর্যাদাও দেয় না।

রোববার (৭ ফেব্রুয়ারি) হবিগঞ্জের নিউ ফিল্ড মাঠে অনুষ্ঠিত এক নির্বাচনী জনসভায় এসব কথা বলেন তিনি।

ডা. শফিকুর রহমান বলেন, জীবন দিয়ে যারা এ দেশকে আমাদের উপহার দিয়ে গেছেন তাদের আকাঙ্ক্ষা ৫৪ বছরেও পূরণ হয়নি। বসন্তের সুবাতাস গ্রহণে অনেকে নির্বাচনের আগে নানা ফুলঝুরি নিয়ে হাজির হয়। নির্বাচন শেষে জনগণ তাদের খুঁজে পাওয় যায় না। জামায়াত তাদের মতো নয়। চরম দুঃসময়েও আমরা দেশত্যাগ করিনি।

ভোটারদের উদ্দেশে জামায়াতের আমির বলেন, যদি নির্বাচনী পরিবেশ কেউ বিগ্ন ঘটাতে আসে তাদের আগে উচিত শিক্ষা দেবেন, তারপর পুলিশের হাতে সোপর্দ করবেন। একইসঙ্গে যাদের কাজ আইন রক্ষা করা, তারা যদি আইন হাতে তুলে জনগণের বিরুদ্ধে দাঁড়ায় তার ফল আগেও ভালো হয়নি, সামনেও ভালো হবে না।

ক্ষমতায় গেলে জামায়াতের কেউ জনগণের তহবিল ব্যক্তিগত কাজে ব্যয় করবে না উল্লেখ করে ডা. শফিকুর রহমান বলেন, সব জনপ্রতিনিধি এবং তাদের পরিবার বছরে দুবার সম্পদের বিবরণ জাতির সামনে তুলে ধরবেন।

এসময় জামায়াত সরকার গঠন করলে হাদি, আবু সাইদ, আবরার ফাহাদের হত্যাকারীদের বিচার করা হবে বলেও অঙ্গীকার করেন তিনি।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উত্তর-পূর্বাঞ্চলে বন্যার আশঙ্কা, বাড়ছে নদীর পানি

আর্জেন্টিনাকে কাঁদিয়ে অতিরিক্ত সময়ের গোলে দ্বিতীয়বার বিশ্বচ্যাম্পিয়ন স্পেন

ইরানে বড় হামলা চালাতে ইসরায়েলে রিফুয়েলিং বিমান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

নুসরাত ফারিয়ার নতুন ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

X