মঙ্গলবার
৩০ জুন ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩
মাসুমা হাদির হুঁশিয়ারি

ওসমান হাদি হত্যার বিচার না হলে আন্দোলন চলবে

নাঈম হাসান ঈমন, ঝালকাঠি প্রতিনিধি
প্রকাশ : ০৭ ফেব্রুয়ারি ২০২৬, ০৬:০৪ পিএম
নলছিটিতে ওসমান হাদির জন্মভূমিতে আয়োজিত সমাবেশে ওসমান হাদির বোন মাসুমা হাদি।

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহিদ শরিফ ওসমান হাদির হত্যার বিচার না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন তার বোন মাসুমা হাদি। তিনি বলেন, ওসমান হাদির হত্যার বিচার এই বাংলার মাটিতেই করতে হবে। ন্যায়বিচার না পাওয়া পর্যন্ত আমরা ঘরে ফিরব না।

শনিবার (৭ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে ঝালকাঠির নলছিটিতে ওসমান হাদির জন্মভূমিতে আয়োজিত বিক্ষোভ মিছিল শেষে এক সমাবেশে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি ওসমান হাদির আদর্শে একটি ন্যায়ভিত্তিক বাংলাদেশ গড়ে তোলার আহ্বান জানান।

সমাবেশে মাসুমা হাদি অভিযোগ করে বলেন, ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে সাক্ষাতের একাধিক চেষ্টা করা হলেও তা ব্যর্থ হয়েছে। তিনি বলেন, “দেয়ালে পিঠ ঠেকে গেলে আমরা যমুনার সামনে শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পালন করতে চাইলে পুলিশ ন্যাক্কারজনক হামলা চালায়।” এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে তিনি ওসমান হাদির হত্যাকাণ্ডের সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তে জাতিসংঘের সহায়তা কামনা করেন।

তিনি আরও বলেন, নির্বাচনের আগে যদি প্রশাসনের এমন আচরণ দেখা যায়, তাহলে সেই প্রশাসনের অধীনে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন কীভাবে সম্ভব—এ নিয়ে সাধারণ জনগণের মধ্যে চরম উদ্বেগ তৈরি হয়েছে।

উল্লেখ্য, শুক্রবার বিকেলে শরিফ ওসমান হাদি হত্যার তদন্ত জাতিসংঘের তত্ত্বাবধানে করার দাবি এবং হত্যাকাণ্ডে জড়িতদের বিচারের দাবিতে ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা রাজধানীর প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার দিকে পদযাত্রা শুরু করেন। এ সময় রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টাল এলাকার সামনে পুলিশ জলকামান ও টিয়ারগ্যাস নিক্ষেপ করে আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করে দেয়। এতে বেশ কয়েকজন আহত হন বলে সংগঠনের পক্ষ থেকে দাবি করা হয়েছে।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

১১ মিনিটের রুদ্ধশ্বাস নাটক, জাপানকে হারিয়ে শেষ ষোলোয় ব্রাজিল

কাসেমিরোর গোলে স্বস্তি, জাপানের বিপক্ষে সমতায় ফিরল ব্রাজিল

সেলেসাওদের স্তব্ধ করে জাপানের গোল, শুরুতেই পিছিয়ে পড়ল ব্রাজিল

যশোরে জাতীয় পার্টির নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত 

শার্শার বসতপুরে অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি হচ্ছে বেকারি খাদ্য

ইনুর মামলার রায় কাল, সরাসরি দেখবে দেশবাসী

ডুমুরিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

নেইমারকে ছাড়াই জাপানের বিপক্ষে নামছে ব্রাজিল

মুস্তাফা মনোয়ারের মৃত্যুতে জামায়াত আমিরের শোক

অর্থ বিল পাস, যেসব পরিবর্তন এলো 

এনবিআরের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হলেন আহসান হাবিব

যশোরে মহাকবি মাইকেল মধুসূদন দত্তের মৃত্যুবার্ষিকী পালিত

যশোরে পাট পণ্যের ব্যবহার বৃদ্ধি বিষয়ক মতবিনিময় সভা

যশোরে আদ-দ্বীন হাসপাতালের প্রয়োজনীয়তা শীর্ষক সেমিনার  

যশোরে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস পালিত

মহেশপুরে গাজীরননেছা বালিকা বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

মোরেলগঞ্জে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে নারিকেল চারা ও কৃষি প্রণোদনা বিতরণ

শৈলকুপায় পাঁচ দিনের ব্যবধানে দুই কিশোরের মৃত্যু

সুনামগঞ্জ পৌরসভায় ৫৪ কোটি ১৫ লাখ টাকার বাজেট ঘোষণা

মণিরামপুরে সেতুর কাজ থমকে, দুর্ভোগে ২০ গ্রাম

X