সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

করব কাজ গড়বো দেশ সবার আগে কলাপাড়া : মোশাররফের ৩৭ দফা উন্নয়ন পরিকল্পনা ঘোষণা

কলাপাড়া (পটুয়াখালী) সংবাদদাতা
প্রকাশ : ০৭ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:২৬ পিএম
এবিএম মোশাররফের ৩৭ দফা উন্নয়ন পরিকল্পনা ঘোষণা

“করব কাজ গড়বো দেশ সবার আগে কলাপাড়া”এ শ্লোাগন নিয়ে পটুয়াখালী-৪ (কলাপাড়া-রাঙ্গাবালী) আসনে বিএনপি মনোনীত প্রার্থী কেন্দ্রীয় বিএনপির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবিএম মোশাররফ হোসেনের ৩৭ দফা নির্বাচনী অগ্রাধিকার উন্নয়ন পরিকল্পনা ঘোষণা করেছেন।

টিম ৯১’র আয়োজনে শনিবার (০৭ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০ টায় কলাপাড়া প্রেসক্লাব মিলনায়তনে মিট দ্যা প্রেস অনুষ্ঠানে এ উন্নয়ন পরিকল্পনা উপস্থাপন করেন টিম ৯১’র সদস্য মাসুদ মনিরুল।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পটুয়াখালী-৪ আসনের প্রার্থী এবিএম মোশাররফ হোসেন। টিম ৯১’র সমন্বয়ক মুশফিকুর রহমান বিশ্বাস লিটু’র সভাপতিত্বে মিট দ্যা প্রেস অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলাপাড়া প্রেসক্লাব সভাপতি নেছারউদ্দিন আহমেদ টিপু, সাংবাদিক লায়ন মনোয়ার হোসেন, সাবেক সভাপতি হুমায়ুন কবির, কুয়াকাটা প্রেসক্লাব সভাপতি রুমান ইমতিয়াজ তুষার, টিম ৯১’র রুমি কাওসার প্রমুখ।

আগামী নির্বাচনে কলাপাড়ায় বিএনপি প্রার্থী এবিএম মোশাররফ হোসেন বিজয়ী হলে পায়রা সমুদ্র বন্দরকে পুরোপুরি সচল, দেশি-বিদেশি বিনিয়োগে উৎসাহিত করার পাশাপাশি পায়রা বন্দরে শিল্প কলকারখানা স্থাপন, কুয়াকাটা পর্যটনকে বিশ্বমানের পর্যটন কেন্দ্র রুƒপান্ত করা। কলাপাড়ার অবকাঠামো ও সৌন্দর্য বৃদ্ধি করা, কলাপাড়া ও রাঙ্গাবালী উপজেলার বন্যা নিয়ন্ত্রণ বেড়িবাঁধর দুপাশে বৃক্ষ রোপণ এবং খাস জমিতে বনায়ন, কৃষি ব্যবস্থার উন্নয়ন, সবার জন্য চিকিৎসা, দক্ষ যুবশক্তি তৈরি, খাল খনন, শিক্ষা ব্যবস্থার জন্য পরিকল্পনা এবং বিশেষ অর্থনৈতিক অঞ্চল গড়ে তুলতে অগ্রিিধকার দিয়ে উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নের অঙ্গীকার করেন।

প্রধান অতিথির বক্তব্যে এবিএম মোশাররফ হোসেন বলেন, টিম ৯১ যে ৩৭ দফা আগামীর উন্নয়ন পরিকল্পনা ঘোষণা করেছেন, বিএনপি ক্ষমতায় এলে তা অগ্রাধিকার দিয়ে বাস্তবায়ন করবে। তিনি বলেন, পায়রা বন্দরে ১৬ হাজার কোটি টাকা বিগত সরকার খরচ করেছে। কিন্তু বর্তমানে সরকার পায়রাকে গুরুত্ব না দিয়ে মাদারবাড়ি নিয়ে ব্যস্ত। বিএনপি ক্ষমতায় এলে পায়রা বন্দরকে আরও আধুনিকায়ন করা হবে।

তিনি আরও বলেন, বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, জলবায়ু পরিবর্তনের ফলে সামুদ্রিক পানির উচ্চতা বাড়ছে। আগামীতে বিএনপি ক্ষমতায় এলে ২০ হাজার কিলোমিটার খাল খনন করা হবে। মিট দ্যা প্রেস অনুষ্ঠানে কলাপাড়ায় কর্মরত গণমাধ্যমকর্মী, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধি ও টিম ৯১’র সদস্যরা উপস্থিত ছিলেন।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সতর্ক থাকুন কুম্ভ, স্থির থাকুন কন্যা

মার্কিন সরকারি ডিভাইসে আবারও টিকটক ব্যবহারের অনুমতি

২০ জুলাই: ইতিহাসে এই দিনে কী ঘটেছিল?

উত্তর-পূর্বাঞ্চলে বন্যার আশঙ্কা, বাড়ছে নদীর পানি

আর্জেন্টিনাকে কাঁদিয়ে অতিরিক্ত সময়ের গোলে দ্বিতীয়বার বিশ্বচ্যাম্পিয়ন স্পেন

ইরানে বড় হামলা চালাতে ইসরায়েলে রিফুয়েলিং বিমান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

নুসরাত ফারিয়ার নতুন ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

X