সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

লালমনিরহাটে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার

লালমনিরহাট সংবাদদাতা
প্রকাশ : ০৭ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:০১ পিএম
লালমনিরহাটে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার

লালমনিরহাটে আন্তঃজেলা মোটরসাইকেল চোর চক্রের চার সদস্যকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। এ সময় তাদের কাছ থেকে তিনটি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে।

শনিবার (৭ ফেব্রুয়ারি) দুপুরে লালমনিরহাটের পুলিশ সুপার মো. আসাদুজ্জামান এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন।

ডিবি পুলিশ জানায়, শুক্রবার ও শনিবার গোপন সংবাদের ভিত্তিতে এবং তথ্যপ্রযুক্তির সহায়তায় জেলার বিভিন্ন এলাকায় একাধিক অভিযান পরিচালনা করা হয়। অভিযানে রংপুর জেলার তারাগঞ্জ উপজেলার দোহাজারী গ্রামের মো. তুহিন ইসলাম (৩০), লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার মুগলীবাড়ী বুড়িমারী গ্রামের সাদেকুল ইসলাম শাওন (৩৬), কালীগঞ্জ উপজেলার ইখোরকোল গ্রামের শিমুল মিয়া (২৮) এবং একই উপজেলার লতাবর গ্রামের মো. হাবিবুর রহমান (২৭) গ্রেপ্তার হন।

ডিবি পুলিশের ভাষ্য অনুযায়ী, প্রথমে হাতীবান্ধা থানাধীন দোয়ানী পুলিশ ক্যাম্পের দোয়ানী চেকপোস্ট এলাকা থেকে তুহিন ইসলাম ও সাদেকুল ইসলাম শাওনকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের হেফাজত থেকে একটি লাল-কালো রঙের ১৫০ সিসি পালসার মোটরসাইকেল (রেজিস্ট্রেশনবিহীন) উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে পরে কালীগঞ্জ থানাধীন কাকিনা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড এলাকা থেকে শিমুল মিয়াকে গ্রেপ্তার করা হয়। তার বসতবাড়ি থেকে একটি লাল-কালো রঙের রেজিস্ট্রেশনবিহীন ডিসকভার ১৩৫ সিসি মোটরসাইকেল উদ্ধার করা হয়। পরে কালীগঞ্জ থানাধীন চন্দ্রপুর ইউনিয়নের লতাবর গ্রাম থেকে মো. হাবিবুর রহমানকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার বসতবাড়ি তল্লাশি করে একটি কালো-সিলভার রঙের হোন্ডা শাইন ১২৫ সিসি মোটরসাইকেল (নাম্বার প্লেটবিহীন) উদ্ধার করে ডিবি পুলিশ।

লালমনিরাট ডিবি পুলিশ (ওসি) সাদ আহমেদ আরও জানায়, গ্রেপ্তারকৃতরা আন্তঃজেলা মোটরসাইকেল চোর চক্রের সক্রিয় সদস্য। চক্রটির সঙ্গে জড়িত অন্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে হাতীবান্ধা থানায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানে বড় হামলা চালাতে ইসরায়েলে রিফুয়েলিং বিমান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

নুসরাত ফারিয়ার নতুন ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

যশোর মেডিকেল কলেজে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন

যশোরে প্রজাপতি স্কুলের শিক্ষার্থীদের  বৃক্ষ রোপন ও বিতরণ 

X