সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

দিনাজপুরে বাসচাপায় শিশু নিহত

দিনাজপুর সংবাদদাতা
প্রকাশ : ০৭ ফেব্রুয়ারি ২০২৬, ০২:১৭ পিএম
দিনাজপুরে বাসচাপায় শিশু নিহত

দিনাজপুরের চিরিরবন্দরে শনিবার (৭ ফেব্রুয়ারি) সকাল পৌনে ৮টার দিকে একটি ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ৪ বছর বয়সী শিশু বাধন চন্দ্র রায় নিহত হয়েছেন। দুর্ঘটনা ঘটে দিনাজপুর-রংপুর মহাসড়কের আলোকডিহি জান বকস উচ্চ বিদ্যালয়ের সামনে।

নিহত শিশু বাধন চন্দ্র রায় (৪) উপজেলার মালিপাড়ার শুশান্ত চন্দ্র রায়ের ছেলে।

দিনাজপুরের চিরিরবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুন নবী জানান, সকাল পৌনে ৮টার দিকে রাস্তা পার হওয়ার সময় একটি দ্রুতগামী বাস শিশু বাধন চন্দ্র রায়কে চাপা দিয়ে পালিয়ে যায়।

স্থানীয়রা গুরুতর আহত বাধন চন্দ্র রায়কে উদ্ধার করে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। দুর্ঘটনার খবর পেয়ে এলাকাবাসী মহাসড়কে স্প্রিড ব্রেকারের দাবিতে অবরোধ করে রংপুরের সঙ্গে যোগাযোগ বন্ধ হয়ে যায়। এতে সড়কের দুইপাশে গাড়ি আটকে যানজটের সৃষ্টি হয়।

পরে পুলিশ বিক্ষুব্ধ এলাকাবাসীর সঙ্গে কথা পরিস্থিতি স্বাভাবিক করে। এব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানান তিনি।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কফি বিক্রি করে পড়াশোনা ও সংসার চালাচ্ছে ফাহিম

কোরআনের আলোকে বিপর্যয়ের কারণ ও শিক্ষা

সতর্ক থাকুন কুম্ভ, স্থির থাকুন কন্যা

মার্কিন সরকারি ডিভাইসে আবারও টিকটক ব্যবহারের অনুমতি

২০ জুলাই: ইতিহাসে এই দিনে কী ঘটেছিল?

উত্তর-পূর্বাঞ্চলে বন্যার আশঙ্কা, বাড়ছে নদীর পানি

আর্জেন্টিনাকে কাঁদিয়ে অতিরিক্ত সময়ের গোলে দ্বিতীয়বার বিশ্বচ্যাম্পিয়ন স্পেন

ইরানে বড় হামলা চালাতে ইসরায়েলে রিফুয়েলিং বিমান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

নুসরাত ফারিয়ার নতুন ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

X