সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

আজ সিলেট যাচ্ছেন জামায়াত আমির

কাগজ ডেস্ক
প্রকাশ : ০৭ ফেব্রুয়ারি ২০২৬, ১১:৩৮ এএম
বাংলাদেশ জামায়াতে ইসলামের আমির ডা. শফিকুর রহমান

বাংলাদেশ জামায়াতে ইসলামের আমির ডা. শফিকুর রহমান আজ শনিবার (৭ ফেব্রুয়ারি) নির্বাচনী সফরে সিলেট, হবিগঞ্জ ও সুনামগঞ্জের তিন জেলায় যাচ্ছেন। এর মধ্যে সুনামগঞ্জের জনসভা সময় স্বল্পতার কারণে বাতিল করা হয়েছে।

আজকের নির্বাচনী কার্যক্রমের সূচনা হবে হবিগঞ্জ জেলার নিউফিল্ড মাঠ থেকে। সকাল ১০টায় হবিগঞ্জে অনুষ্ঠিত জনসভায় অংশ নিয়ে নির্বাচনী বক্তব্য দেবেন ডা. শফিকুর রহমান। এরপর তিনি সিলেটের ঐতিহাসিক আলিয়া মাদ্রাসা মাঠে বিকেল ৩টায় অনুষ্ঠিত জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।

সিলেট জনসভায় সিলেট জেলার ৬টি আসনের জামায়াত প্রার্থী ও ১১ দলীয় জোটের প্রার্থীরা পরিচয় করানো হবে। এছাড়া সুনামগঞ্জ জেলার ৪টি আসনের প্রার্থীরাও জনসভায় উপস্থাপিত হবেন।

সিলেট মহানগর জামায়াতের আমির মুহাম্মদ ফখরুল ইসলাম এক প্রেস ব্রিফিংয়ে জানিয়েছেন, জনসভা বিকেল ৩টায় শুরু হয়ে সাড়ে ৪টার মধ্যে শেষ হবে। জামায়াত আমির হেলিকপ্টারে সিলেট জেলা স্টেডিয়ামে অবতরণ করবেন।

জনসভা সফল করতে জামায়াত ইসলামী ব্যাপক প্রস্তুতি নিয়েছে। আলিয়া মাদ্রাসা মাঠে তৈরি করা হয়েছে বিশাল মঞ্চ, শহর জুড়ে টানানো হয়েছে বড় বড় বিলবোর্ড, ব্যানার এবং ফেস্টুন। আয়োজকদের আশা, লক্ষাধিক মানুষ এই নির্বাচনী সভায় অংশগ্রহণ করবেন।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানে বড় হামলা চালাতে ইসরায়েলে রিফুয়েলিং বিমান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

নুসরাত ফারিয়ার নতুন ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

যশোর মেডিকেল কলেজে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন

যশোরে প্রজাপতি স্কুলের শিক্ষার্থীদের  বৃক্ষ রোপন ও বিতরণ 

X