সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

নানিয়ারচরের সম্ভাবনা কাজে লাগাতে শিল্পায়নের পরিকল্পনা জুঁই চাকমার

আহমদ বিলাল খান, রাঙামাটি থেকে
প্রকাশ : ০৭ ফেব্রুয়ারি ২০২৬, ১০:৫৫ এএম

রাঙামাটি-২৯৯ আসনের একমাত্র নারী প্রার্থী জুঁই চাকমা নানিয়ারচর উপজেলাকে শিল্পায়নের মাধ্যমে অর্থনৈতিকভাবে শক্তিশালী করার পরিকল্পনা ঘোষণা করেছেন। তিনি বলেন, নানিয়ারচরে মাঝারি শিল্প স্থাপন এবং আনারস চাষিদের জন্য আধুনিক কোল্ড স্টোরেজ নির্মাণ করলে স্থানীয় যুব সমাজের কর্মসংস্থান বৃদ্ধি পাবে এবং বেকারত্ব কমবে।

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) নির্বাচনী প্রচারণার ১৬তম দিনে তিনি নানিয়ারচর ও কাউখালী উপজেলার বেনুবন এলাকায় নির্বাচনী ইশতেহার বিতরণ, জনসংযোগ ও পথসভা করেন।

পথসভায় জুঁই চাকমা বলেন, নানিয়ারচর পাহাড়ি জনপদ হলেও কৃষি ও শিল্প সম্ভাবনা রয়েছে। আনারস মৌসুমে সংরক্ষণ সুবিধার অভাবে কৃষকরা ন্যায্য মূল্য থেকে বঞ্চিত হন। এ সমস্যা সমাধানে কোল্ড স্টোরেজ নির্মাণকে অগ্রাধিকার প্রকল্প হিসেবে তিনি তুলে ধরেন।

তিনি আরও বলেন, উপজেলার শিল্পায়ন ও আধুনিকায়নের মাধ্যমে স্থানীয় অর্থনীতি শক্তিশালী হবে। নির্বাচিত হলে নারীর উন্নয়ন, স্থানীয় সমস্যা সমাধান ও টেকসই উন্নয়নে কাজ করা হবে।

এ সময় জুঁই চাকমার নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব পলাশ চাকমা, যুগ্ম সদস্য সচিব অপু বড়ুয়া, ডা. প্রকাশ বড়ুয়া, মঈন উদ্দিন, সাইমুন ইসলাম, অরুনজিতা চাকমা, সাইফুল ইসলাম, আবু বড়ুয়া, নির্বাচনী প্রধান এজেন্ট নির্মল বড়ুয়া মিলনসহ স্থানীয় নেতাকর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানে বড় হামলা চালাতে ইসরায়েলে রিফুয়েলিং বিমান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

নুসরাত ফারিয়ার নতুন ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

যশোর মেডিকেল কলেজে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন

যশোরে প্রজাপতি স্কুলের শিক্ষার্থীদের  বৃক্ষ রোপন ও বিতরণ 

X