মঙ্গলবার
০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩

রংপুর সদর-৩ আসনের প্রার্থী সামসুজ্জামান সামুর পক্ষে ইউরোপ ও স্পেন বিএনপির গণসংযোগ

রংপুর সংবাদদাতা
প্রকাশ : ০৬ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:৩৪ পিএম
রংপুর মহানগরীর নিউ ইঞ্জিনিয়ারপাড়া এলাকায় তারা গণসংযোগ ও লিফলেট বিতরণ করেন ইউরোপ ও স্পেন বিএনপি ¦ ছবি: সংবাদদাতা

রংপুর-৩ আসনের বিএনপির মনোনীত বিএনপির মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ও মহানগর বিএনপির আহবায়ক সামসুজ্জামান সামুর পক্ষে ধানের শীষের বিজয় সুনিশ্চিত করতে মহানগরীতে গণসংযোগ করেছে ইউরোপ ও স্পেন বিএনপি। শুক্রবার (০৬ ফেব্রুয়ারি) বিকেলে মহানগরীর নিউ ইঞ্জিনিয়ারপাড়া এলাকায় তারা গণসংযোগ ও লিফলেট বিতরণ করেন। এরপর তারা মহানগরীর ২০ নং ওয়ার্ড সহ বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন।

রংপুর মহানগরীর নিউ ইঞ্জিনিয়ারপাড়া এলাকায় তারা গণসংযোগ ও লিফলেট বিতরণ করেন ইউরোপ ও স্পেন বিএনপি ¦ ছবি: সংবাদদাতা গণসংযোগ কর্মসূচিতে নেতৃত্ব দেন ইউরোপ বিএনপি নেতা বিশিষ্ট ব্যবসায়ী সরোয়ার হোসেন শেখ ও স্পেন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক বিশিষ্ট ব্যবসায়ী জাকিরুল ইসলাম জাকির। এসময় শরীয়তপুর জেলা যুগ্ম সাধারণ সম্পাদক শাহরিয়ার আল সুমন, রংপুর জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব জাকারিয়া ইসলাম জিম, মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব নুর হাসান সুমন, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি মনিরুজ্জামান হিজবুল, মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক নোমান হাসান সহ ইউরোপ ও স্পেন বিএনপি এবং স্থানীয় বিপুল নেতাকর্মী উপস্থিত ছিলেন।

রংপুর মহানগরীর নিউ ইঞ্জিনিয়ারপাড়া এলাকায় তারা গণসংযোগ ও লিফলেট বিতরণ করেন ইউরোপ ও স্পেন বিএনপি ¦ ছবি: সংবাদদাতা এসময় ইউরোপ বিএনপি নেতা সরোয়ার হোসেন শেখ বলেন, সারাদেশে বিএনপি ও ধানের শীষের পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়েছে। রংপুরে এসেও ধানের শীষের গণজোয়ার দেখলাম। ইনশাআল্লাহ রংপুরের জনগণ এবার পরিবর্তনের জন্য তাদের প্রিয় মার্কা ধানের শীষকে বেঁচে নিবে। এই আসনে ধানের শীষের প্রার্থী সামসুজ্জামান সামুকে বিপুল ভোটে নির্বাচিত করে সংসদে পাঠাবে। স্পেন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক জাকিরুল ইসলাম জাকির বলেন, গত ৩০ জানুয়ারি বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের জনসভায় আবারও প্রমাণ হয়েছে রংপুর বিএনপির ঘাঁটি। এখানে অন্য মার্কা অচল। শতভাগ আশাবাদী ১২ তারিখ রংপুরের জনগণ আর ভুল করবে না। রংপুরবাসী বিপুল ভোটে ধানের শীষকে বিজয়ী করবে।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, আক্রান্ত হাজারের বেশি

ডায়াবেটিস নিয়ন্ত্রণ ও তারুণ্য ধরে রাখবে কাঁকরোল

মণিরামপুরে ইমামুল হত্যাকাণ্ডে আটক হুসাইনের স্বীকারোক্তি

ঋণের প্রলোভনে টাকা আত্মসাত, মাহমুদাসহ তিনজনের বিরুদ্ধে মামলা

পাওনা টাকা চাওয়ায় ভাতিজার মারধরে বৃদ্ধ নিহত

সেবা নিতে এসে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা সাধারণ মানুষের

মণিরামপুর পৌরসভার উন্মুক্ত বাজেট ঘোষণা

এস আলমের প্রভাবমুক্ত ইসলামী ব্যাংকের দাবিতে রাজশাহীতে মানববন্ধন

কেশবপুরে ভূমি সহকারীর বাড়িতে অজ্ঞান পার্টির হানা

একনেক সভায় ১০ উন্নয়ন প্রকল্পের অনুমোদন

জামায়াতের ৮.৩৯ লাখ কোটি টাকার ছায়া বাজেট প্রস্তাব

পুরুষ বন্ধুদের কাছ থেকে উপহার পেতে আনুশকার অস্বস্তি!

মণিরামপুরে নাতনীকে উত্যক্তের প্রতিবাদ করায় নানাকে কুপিয়ে হত্যা, আটক-১

তথ্য উপদেষ্টা / স্থানীয় সরকার নির্বাচন হবে নির্দলীয়, থাকবে না দলীয় প্রতীক

যশোরসহ ২০ অঞ্চলে ঝড়ের সম্ভাবনা

উত্তাল বঙ্গোপসাগর, চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

ঘুসের টাকা গুনে নেওয়ার ভিডিও ভাইরাল, বাগমারা থানার পুলিশ পরিদর্শক প্রত্যাহার

মহম্মদপুরে মেয়াদোত্তীর্ণ কীটনাশকে নতুন সিল

রামিসা হত্যা: সোহেল ও স্বপ্না ‘কনডেম সেলে’

কেশবপুরে শরীকানা পুকুরের মাছ লুটের অভিযোগ

X