মঙ্গলবার
০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩
জামায়াত আমির

ক্ষমতায় এলে নওগাঁ শহরের রাস্তাগুলো চার লেন করা হবে

মোফাজ্জল হোসেন, নওগাঁ প্রতিনিধি
প্রকাশ : ০৫ ফেব্রুয়ারি ২০২৬, ০৬:১৫ পিএম
নওগাঁ শহরের এ টিম মাঠে আয়োজিত জামায়াতে ইসলামীর নির্বাচনী জনসভায় বক্তব্য রাখছেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান।

জামায়াতে ইসলামী ক্ষমতায় এলে মাস্টার্স পর্যায় পর্যন্ত শিক্ষার্থীদের সম্পূর্ণ সরকারি খরচে পড়াশোনার সুযোগ নিশ্চিত করবে বলে ঘোষণা করেছেন দলের আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেন, জামায়াত রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নিলে দেশের প্রতিটি শিশুর শিক্ষার পূর্ণ দায়িত্ব রাষ্ট্র নেবে এবং শিক্ষার্থীরা মাস্টার্স পর্যায় পর্যন্ত সম্পূর্ণ সরকারি খরচে পড়াশোনা করবে।

আজ বৃহস্পতিবার (০৫ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে নওগাঁ শহরের এ টিম মাঠে অনুষ্ঠিত নির্বাচনী জনসভায় তিনি এসব প্রতিশ্রুতি দেন।

ডা. শফিকুর রহমান আরও বলেন, গত পাঁচ দিন ধরে আমার উপর মিথ্যা অভিযোগ ও মিসাইল ছোড়া হয়েছে। এটি সম্পূর্ণ মিথ্যা। আইডি হ্যাক করে যারা মিথ্যাচার করেছে, তাদের একজন ধরা পড়েছে। তিনি অভিযোগ করেন, যারা জনগণের সরকার চায় না এবং দেশকে গোলাম বানিয়ে রাখতে চায়, তারা মিথ্যাচার করছে।

নওগাঁর বাসিন্দাদের উদ্দেশ্যে তিনি বলেন, ক্ষমতায় এলে নওগাঁ শহরের রাস্তাগুলো চার লেন করা হবে, মানসম্মত মেডিকেল সেবা নিশ্চিত করা হবে, উত্তরবঙ্গকে কৃষি শিল্পের কেন্দ্র হিসেবে গড়ে তোলা হবে। এছাড়াও আম ও লিচু প্রক্রিয়াজাতকরণ কারখানা স্থাপন করে বিদেশে রপ্তানির ব্যবস্থা নেওয়া হবে।

জামায়াত আমির বলেন, অতীতে ম্যাগা প্রকল্পের নামে ম্যাগা দুর্নীতি হয়েছে। এই টাকার মালিক জনগণ। আল্লাহ আমাদের সুযোগ দিলে আর কাউকে লুণ্ঠন করতে দেবো না। মুখে হাত ভরে দিয়ে বের করে নিয়ে আসবো। এ সময় যারা জনগণের টাকা চুরি ও ডাকাতি করেছে, তাদের কোনো ছাড় দেওয়া হবে না বলেও জানান ডা. শফিকুর রহমান।

তরুণ প্রজন্মের কর্মসংস্থান নিয়ে জামায়াত আমির বলেন, জুলাই আন্দোলনে ছাত্র-জনতা বেকার ভাতা চায়নি, তারা চেয়েছিল কাজের অধিকার। যুবসমাজকে আশ্বস্ত করে তিনি বলেন, ‘আমরা যুবসমাজকে কথা দিচ্ছি, ইনশাআল্লাহ তাদের সঠিক শিক্ষা এবং পর্যাপ্ত প্রশিক্ষণ দিয়ে পেশাগত দক্ষ করে তোলা হবে। এরপর তাদের হাতে যোগ্য সম্মানজনক কাজ তুলে দেওয়া হবে।’ তিনি স্পষ্ট করেন যে, যোগ্যতা ও দেশপ্রেমই হবে সরকারি চাকরিতে নিয়োগের একমাত্র মাপকাঠি।

নারীদের প্রতি সম্মান ও নিরাপত্তার বিষয়টি গুরুত্বের সঙ্গে তুলে ধরে তিনি বলেন, মায়েদের মর্যাদা অক্ষুণ্ণ রাখতে হবে। মায়ের অপমান এ জাতি সহ্য করবে না। ঘর থেকে শুরু করে কর্মস্থল-সব জায়গায় নারীর নিরাপত্তা নিশ্চিত করতে হবে।

পাশাপাশি তিনি ঘোষণা করেন, বাংলাদেশে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান বা সাঁওতাল বলে কোনো ভেদাভেদ থাকবে না; নাগরিক হিসেবে সবাই সমান অধিকার ভোগ করবে।

আগামী ১২ তারিখের নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে জনগণকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান জামায়াত আমির। তিনি বলেন, ‘হ্যাঁ মানে আজাদি’, ‘না মানে গোলামী।’ দুর্নীতিমুক্ত, শোষণহীন ও ইনসাফ কায়েমের লক্ষ্যে জনগণকে ‘হ্যাঁ’ জয়যুক্ত করার আহ্বান জানান ডা. শফিকুর রহমান।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মণিরামপুর পৌরসভার ২০২৬-২৭ অর্থবছরের উন্মুক্ত বাজেট ঘোষণা

মণিরামপুর পৌরসভার উন্মুক্ত বাজেট ঘোষণা

এস আলমের প্রভাবমুক্ত ইসলামী ব্যাংকের দাবিতে রাজশাহীতে মানববন্ধন

কেশবপুরে ভূমি সহকারীর বাড়িতে অজ্ঞান পার্টির হানা

একনেক সভায় ১০ উন্নয়ন প্রকল্পের অনুমোদন

জামায়াতের ৮.৩৯ লাখ কোটি টাকার ছায়া বাজেট প্রস্তাব

পুরুষ বন্ধুদের কাছ থেকে উপহার পেতে আনুশকার অস্বস্তি!

মণিরামপুরে নাতনীকে উত্যক্তের প্রতিবাদ করায় নানাকে কুপিয়ে হত্যা, আটক-১

তথ্য উপদেষ্টা / স্থানীয় সরকার নির্বাচন হবে নির্দলীয়, থাকবে না দলীয় প্রতীক

যশোরসহ ২০ অঞ্চলে ঝড়ের সম্ভাবনা

উত্তাল বঙ্গোপসাগর, চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

ঘুসের টাকা গুনে নেওয়ার ভিডিও ভাইরাল, বাগমারা থানার পুলিশ পরিদর্শক প্রত্যাহার

মহম্মদপুরে মেয়াদোত্তীর্ণ কীটনাশকে নতুন সিল

রামিসা হত্যা: সোহেল ও স্বপ্না ‘কনডেম সেলে’

কেশবপুরে শরীকানা পুকুরের মাছ লুটের অভিযোগ

রাজশাহীতে বিভাগীয় পর্যায়ে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতার উদ্বোধন

পাবনায় হত্যা মামলার আসামিদের বাড়িতে অগ্নিসংযোগ, নিহত ৩

রাজশাহীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল

বিশ্ববাজারে আবারও বাড়লো স্বর্ণের দাম

ফের বাড়ল তেলের দাম

X