সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

রাঙামাটির নির্বাচনী মাঠে সক্রিয় ধানের শীষের প্রার্থী দীপেন দেওয়ান

আহমদ বিলাল খান, রাঙামাটি প্রতিনিধি
প্রকাশ : ০৫ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:৪৩ পিএম
রাঙামাটির নির্বাচনী মাঠে সক্রিয় ধানের শীষের প্রার্থী দীপেন দেওয়ান

পাহাড়ি-বাঙালি সকল সম্প্রদায়ের সমন্বয়ে বৈষম্যহীন উন্নয়ন ও সাম্প্রদায়িক সম্প্রীতি প্রতিষ্ঠার অঙ্গীকার ব্যক্ত করেছেন রাঙামাটি-২৯৯ সংসদীয় আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত ধানের শীষের প্রার্থী অ্যাডভোকেট দীপেন দেওয়ান। তিনি বলেন, ধর্ম-বর্ণ নির্বিশেষে পাহাড়ে বসবাসরত সব মানুষের সমান অধিকার নিশ্চিত করাই বিএনপির রাজনৈতিক লক্ষ্য। নির্বাচিত হলে শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ ও অবকাঠামোগত উন্নয়নে অগ্রাধিকার ভিত্তিতে কাজ করার প্রতিশ্রুতি দেন তিনি।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) সকাল ১১টা থেকে রাজস্থলী উপজেলার বিভিন্ন এলাকায় জনসংযোগ ও পথসভা কর্মসূচি পালন করেন তিনি। এ সময় স্থানীয় জনগণের সঙ্গে মতবিনিময় করেন এবং ধানের শীষ প্রতীকের পক্ষে সমর্থন কামনা করেন।

পথসভায় বক্তব্যে অ্যাডভোকেট দীপেন দেওয়ান বলেন, উন্নয়ন কোনো নির্দিষ্ট এলাকা বা গোষ্ঠীর মধ্যে সীমাবদ্ধ থাকতে পারে না। রাজস্থলীসহ পুরো সংসদীয় আসনের সার্বিক উন্নয়নে পরিকল্পিত উদ্যোগ গ্রহণ করা হবে। তিনি জনগণের প্রত্যাশা পূরণে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ উপজাতি বিষয়ক সম্পাদক কর্ণেল (অব.) মনিষ দেওয়ান, জেলা বিএনপির সভাপতি দীপন তালুকদার দিপু, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মামুনুর রশীদ মামুন, সহ সভাপতি ও নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক সাইফুল ইসলাম চৌধুরী ভুট্টো, সিনিয়র যুগ্ম সম্পাদক আলী বাবর এবং রাঙামাটি জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক আলী আকবর সুমনসহ জেলা ও উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

পথসভা শেষে প্রার্থী ও নেতাকর্মীরা রাজস্থলীর বিভিন্ন এলাকায় গণসংযোগ চালিয়ে স্থানীয় জনগণের সঙ্গে কুশল বিনিময় করেন এবং ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা করেন।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চুয়াডাঙ্গায় শিশু মরিয়ম ধর্ষণ ও হত্যা: আসামির মৃত্যুদণ্ড

পুরোনো ভবন ভাঙতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে নির্মাণশ্রমিকের মৃত্যু

ইউক্রেনের রাতভর রাশিয়ায় শত শত ড্রোন হামলা

রূপদিয়ায় ভুয়া ডিবি সেজে চাঁদাবাজি, আটক ১

৭ বিভাগে মুষলধারে বৃষ্টির আভাস,রাজধানীতে জলাবদ্ধতার শঙ্কা

প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী হলেন রাশেদ খাঁন

যশোর হাসপাতালের সামনে তর্কাতর্কি, যুবককে পিটিয়ে জখম

বিজিবির অভিযানে ৪৮৬ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ উদ্ধার

শার্শায় ট্রলি-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ২, আহত ৩

আরজু স্মরেণ বারীনগর বাজারে চক্ষু ক্যাম্প আগামীকাল

ষড়যন্ত্রের বয়ান গণতন্ত্রের বিকল্প নয়

বন্যায় এখন দরকার পূণর্বাসন

বিশ্ববাজারে তেলের দাম বেড়েছে, ব্যারেলপ্রতি ছাড়াল ৯০ ডলার

গোল্ডেন গ্লাভসের সঙ্গে উনাই সিমনের নতুন ইতিহাস

এমবাপ্পের যে রেকর্ড ভাঙলেন ইয়ামাল

বিশ্ববাজারে ফের কমল স্বর্ণের দাম

খুলনায় বিদ্যালয় ভবন ধসে পাঠদানে অনিশ্চয়তা

স্পেনের কাছে হেরে অশ্রুসিক্ত মেসি কী বললেন

কফি বিক্রি করে পড়াশোনা ও সংসার চালাচ্ছে ফাহিম

কোরআনের আলোকে বিপর্যয়ের কারণ ও শিক্ষা

X