সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩
মাদারীপুর-২ আসন :

বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীর গণসংযোগে সং-ঘ-র্ষ, হা-তু-ড়ি পেটায় আহত ১০

মাদারীপুর প্রতিনিধি
প্রকাশ : ০৪ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:২৪ পিএম
বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীর গণসংযোগে সং-ঘ-র্ষ, হা-তু-ড়ি পেটায় আহত ১০ ¦ ছবি: প্রতিনিধি

মাদারীপুর-২ আসনের বিএনপির মনোনীত প্রার্থী জাহান্দার আলী মিয়া ও স্বতন্ত্র প্রার্থী (বিদ্রোহী) মিল্টন বৈদ্যের গণসংযোগ চলাকালে সং-র্ঘ-ষের ঘটনা ঘটেছে। এ সময় হাতুড়ি পেটার ঘটনাও ঘটেছে। এই ঘটনায় ১০ জন আহত হয়েছেন।

বুধবার (৪ ফেব্রুয়ারী) দুপুরে মাদারীপুর সদর উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের কালিরবাজার এলাকায় এই ঘটনা ঘটেছে। পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে পরিস্থিতি শান্ত আছে।

সংশ্লিষ্ট একাধিক সূত্রে জানা যায়, দুপুরে কর্মীসমর্থক নিয়ে কালিরবাজার এলাকায় গণসংযোগে যান কলস প্রতিকের প্রার্থী মিল্টন বৈদ্য। গণসংযোগ চলাকালে ধানের শীষের প্রার্থী জাহান্দার আলী মিয়ার সমর্থকরা ও মিল্টন বৈদ্যের সমর্থকদের মধ্যে মুখোমুখি অবস্থান নেয়। পরে উভয় পক্ষ নিজ নিজ প্রতীকের স্লোগান দিলে উত্তেজনা ছড়িয়ে পড়ে। একপর্যায়ে ধাক্কাধাক্কির ঘটনা ঘটে। পরে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। খবর পেয়ে ঘটনাস্থল গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে সেনাবাহিনী ও পুলিশ। এলাকায় উত্তেজনা থাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন আছে। এই ঘটনায় ১০ জন আহত হন।

মাদারীপুর সদর উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের কালিরবাজার এলাকায় বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীর গণসংযোগ চলাকালে সং-র্ঘ-ষের ঘটনা ঘটেছে ¦ ছবি: প্রতিনিধি

আহতরা হলেন বেল্লাল বেপারি, অ্যাডভোকেট মহিদুল মাতুব্বর, বেল্লাল মাতুব্বর, জহিরুল ইসলাম প্রমুখ। আহতদের মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালসহ বিভিন্ন বেসরকারি হাসপাতালে ভর্তি ও প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। আহতদের মধ্যে বেল্লাল মাতুব্বর নামে একজনকে হাতুড়ি পেটা করায় গুরুতর অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

স্বতন্ত্র প্রার্থী মিল্টন বৈদ্য বলেন, ধানের শীষের স্লোগান দিয়ে আমার কর্মী-সমর্থকদের ওপর হঠাৎ হামলা চালায় হয়। এসময় কয়েকজনকে হাতুড়ি দিয়ে পিটিয়ে আহত করেছে। এই ঘটনায় আমার ১০ জন কর্মী-সমর্থককে আহত করা হয়েছে। এর মধ্যে একজনকে হাতুরি দিয়ে পিটিয়ে গুরুতর আহত করায় তাকে চিকিৎসার জন্য ঢাকা পাঠানো হয়েছে। এসময় একাধিক মোবাইল ফোনও ছিনিয়ে নেয়া হয়। প্রশাসন আইনী পদক্ষেপ না নিলে সুষ্ঠু নির্বাচনে এই হামলা বড় বাধা হতে পারে। আমি এই ব্যাপারে সঠিক তদন্ত করে বিচারের দাবী জানাই।

ধানের শীষের প্রার্থী জাহান্দার আলী মিয়া বলেন, ধানের শীষের কর্মীদের ওপর হামলা চালালে তা প্রতিরোধ করে আমার সমর্থকরা। তবে, কোন মারামারির ঘটনা ঘটেনি। আমার নির্বাচনী ক্যাম্প ভাংচুর করেছে মিল্টনের লোকজন। আমি এর বিচার চাই।

মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার জাহাঙ্গীর আলম বলেন, ওই এলাকায় অপ্রীতিকর পরিস্থিতি মোকাবেলায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্তা আছে। এ ব্যপারে পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানে বড় হামলা চালাতে ইসরায়েলে রিফুয়েলিং বিমান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

নুসরাত ফারিয়ার নতুন ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

যশোর মেডিকেল কলেজে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন

যশোরে প্রজাপতি স্কুলের শিক্ষার্থীদের  বৃক্ষ রোপন ও বিতরণ 

X