রবিবার
১৯ জুলাই ২০২৬, ৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
রোববার, ১৯ জুলাই ২০২৬, ৪ শ্রাবণ ১৪৩৩

পটুয়াখালী-৪ ধানের শীষের প্রচারে ব্যস্ত এবিএম মোশাররফ হোসেন সহধর্মিণী

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি
প্রকাশ : ০৪ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:৪৪ পিএম
পটুয়াখালী-৪ ধানের শীষের প্রচারে ব্যস্ত এবিএম মোশাররফ হোসেন সহধর্মিণী ¦ ছবি: প্রতিনিধি

পটুয়াখালী-৪ (কলাপাড়া-রাঙ্গাবালী) আসনে ১১৪ নম্বর আসনের বিএনপির মনোনীত প্রার্থী হিসেবে নির্বাচনী মাঠে সক্রিয় রয়েছেন বিএনপির নির্বাহী কমিটির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবিএম মোশাররফ হোসেন। তাকে বিজয়ী করতে ১২টি ইউনিয়ন ও ২টি পৌরসভা এবং রাঙ্গাবালীর ৫টি ইউনিয়নের পাড়া-মহল্লায় ধারাবাহিক প্রচার-প্রচারণা ও গণসংযোগ চালাচ্ছেন তার সহধর্মিণী শাহিন আক্তার—যিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-গ্রন্থাগারিক হিসেবে কর্মরত।

কাকডাকা সকাল থেকে গভীর রাত পর্যন্ত বিভিন্ন ওয়ার্ডে দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে তিনি উঠান বৈঠক, ভোটারদের সঙ্গে মতবিনিময় সভা এবং গণসংযোগে অংশ নিচ্ছেন। এসব সভায় সাধারণ মানুষের দুঃখ-দুর্দশার কথা মনোযোগ দিয়ে শোনেন তিনি এবং আশ্বাস দেন—ধানের শীষের প্রার্থী এবিএম মোশাররফ হোসেন নির্বাচিত হলে এলাকার দীর্ঘদিনের সমস্যা সমাধানে কার্যকর উদ্যোগ নেওয়া হবে।

এক বক্তব্যে শাহিন আক্তার বলেন, “আমার দীর্ঘদিনের ইচ্ছে ছিল পটুয়াখালী-৪ আসনটি নিজ চোখে দেখা। আল্লাহর রহমতে আজ আপনাদের মাঝে আসতে পেরেছি। আপনাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ আমাকে অনুপ্রাণিত করেছে।” তিনি আগামী ১২ ফেব্রুয়ারি ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে তার স্বামীকে বিজয়ী করার আহ্বান জানান এবং সবার কাছে দোয়া কামনা করেন।

নিশ্চয়ই তিনি নির্বাচিত হলে ভালো কিছু করবেন। দেশের সার্বিক উন্নয়নের জন্য এবিএম মোশাররফ হোসেন কে ভোট দিন, ইনশাআল্লাহ আপনাদের সকল ওয়াদা পূরণ হবে। বিএনপি ক্ষমতায় গেলে প্রত্যেক পরিবারকে একটি করে ফ্যামিলি কার্ড দেওয়া হবে। পরিবারের প্রধান নারী সদস্যকে এই কার্ডটি দেওয়া হবে।

বিএনপির কৃষি খাতভিত্তিক পরিকল্পনার কথা তুলে ধরে তিনি আরো বলেন, জমি চাষ করতে হলে সার, বীজ ও কীটনাশক লাগে। কিন্তু অনেক কৃষকের এসব কেনার সক্ষমতা নেই। কৃষকরা যেন ন্যায্য মূল্যে সার, বীজ ও কীটনাশক পায় এবং কৃষি উৎপাদনে সব ধরনের সহযোগিতা পায়-সে লক্ষ্যেই কৃষক কার্ড চালুর ঘোষণা দিয়েছে বিএনপি।

এখানে রয়েছে দেশের তৃতীয় বৃহত্তর সমুদ্র বন্দর পায়রা, তাপবিদ্যুৎ কেন্দ্র, শের-ই-বাংলা নৌঘাঁটি, সাবমেরিন ক্যাবল ল্যান্ডিং স্টেশন এবং আন্তর্জাতিক পর্যটনকেন্দ্র কুয়াকাটা। ফলে এ আসনটি শুধু রাজনৈতিকভাবে নয়, অর্থনৈতিক ও কৌশলগত দিক থেকেও অত্যন্ত গুরুত্বপূর্ণ।

মেধাবী ও সাহসী নেতা হিসেবে রাজনীতিতে তার সুনাম রয়েছে। গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা ও বেগম খালেদা জিয়ার মুক্তি আন্দোলনে বরাবরই সক্রিয় এবিএম মোশাররফ হোসেন। উপজেলা বিএনপিতে যোগদানের পর থেকে তিনি এলাকায় বিএনপির রাজনীতিকে সুসংহত করতে চেষ্টা অব্যাহত রেখেছেন।

নিজের জনপ্রিয়তা অর্জনের পাশাপাশি বিএনপিকেও শক্ত ভিতের ওপর দাঁড় করিয়েছেন। দলীয় নেতাকর্মী ছাড়াও জনসাধারণের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছেন বিএনপির এই নেতা।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

যশোর মেডিকেল কলেজে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন

যশোরে প্রজাপতি স্কুলের শিক্ষার্থীদের  বৃক্ষ রোপন ও বিতরণ 

মেয়েকে হত্যা করে বস্তাবন্দি লাশ মোটরসাইকেলে নিয়ে ঘুরছিলেন বাবা

২১ বছর পর মালয়েশিয়ার কারাগার থেকে বাড়ি ফিরলেন বাগেরহাটের রতন

মহেশপুরে নিষিদ্ধ ‘চায়না দুয়ারি’ জালের দাপট, হুমকিতে দেশীয় মাছ ও জীববৈচিত্র্য

মোরেলগঞ্জে জেলা পরিষদের প্রশাসকের সঙ্গে বিএনপি নেতাদের মতবিনিময়

সাড়ে ৪ কোটি টাকা ব্যয়ে মোরেলগঞ্জে নতুন ডাকবাংলো ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন

কেশবপুরে দুই দিনব্যাপী মানসিক স্বাস্থ্যবিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

ঝিকরগাছায় ২৪ জুলাই শুরু হচ্ছে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট

সুন্দরবনের জেলেদের জন্য প্রথমবার সরকারি খাদ্য সহায়তা, বরাদ্দ ৬৬১.৬৮ টন চাল

মোংলায় ডেঙ্গু আক্রান্ত হয়ে দুই বছরের শিশুর মৃত্যু

X