সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

বরিশালে পৌঁছেছেন তারেক রহমান

কাগজ ডেস্ক
প্রকাশ : ০৪ ফেব্রুয়ারি ২০২৬, ১২:৩৭ পিএম
বরিশালে পৌঁছেছেন তারেক রহমান

নির্বাচনী প্রচারণায় অংশ নিতে বরিশালে পৌঁছেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। বুধবার (৪ ফেব্রুয়ারি) বেলা ১২টার দিকে তিনি বরিশালে এসে পৌঁছান। নগরীর বেলস পার্ক মাঠে আয়োজিত বিশাল নির্বাচনী জনসভায় যোগ দেওয়ার কথা রয়েছে তার।

প্রায় দুই দশক পর তারেক রহমানের আগমনকে ঘিরে বরিশাল শহর যেন উৎসবের নগরীতে রূপ নিয়েছে। শহরের প্রধান সড়কগুলোতে বিএনপির ব্যানার, ফেস্টুন ও প্ল্যাকার্ডে ছেয়ে গেছে চারপাশ। নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে দেখা গেছে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা।

দলীয় সূত্রে জানা গেছে, আগামী ১২ ফেব্রুয়ারির জাতীয় নির্বাচনকে সামনে রেখে বিএনপির ভবিষ্যৎ পরিকল্পনা ও নির্বাচনী প্রতিশ্রুতি তুলে ধরবেন তারেক রহমান। জনসমর্থন নিয়ে ক্ষমতায় গেলে জনগণের দেওয়া অঙ্গীকার কীভাবে বাস্তবায়ন করা হবে, সে বিষয়েও দিকনির্দেশনা দেবেন তিনি—এমনটাই আশা করছেন বরিশাল বিভাগের বিএনপি নেতাকর্মীরা।

নেতাকর্মীদের প্রত্যাশা, বরিশাল বিভাগের দীর্ঘদিনের অবকাঠামোগত সমস্যা, কর্মসংস্থান সংকট ও নাগরিক অধিকার রক্ষায় বিএনপি সরকার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। জনসভায় এসব বিষয় বিশেষ গুরুত্ব পাবে বলে ধারণা করা হচ্ছে।

এদিকে বরিশাল বিভাগের ২১টি সংসদীয় আসনের মধ্যে বিএনপি মনোনীত ১৯ জন এবং শরিক দলের প্রার্থীরা জনসভায় উপস্থিত থাকবেন। তাদের পক্ষে ধানের শীষ প্রতীকে ভোট চেয়ে বক্তব্য রাখবেন বিএনপি চেয়ারম্যান।

বরিশালের জনসমাবেশ শেষে তারেক রহমান হেলিকপ্টারযোগে ফরিদপুরে যাবেন। সেখানে আরেকটি নির্বাচনী জনসভায় অংশ নেওয়ার কথা রয়েছে তার।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উত্তর-পূর্বাঞ্চলে বন্যার আশঙ্কা, বাড়ছে নদীর পানি

আর্জেন্টিনাকে কাঁদিয়ে অতিরিক্ত সময়ের গোলে দ্বিতীয়বার বিশ্বচ্যাম্পিয়ন স্পেন

ইরানে বড় হামলা চালাতে ইসরায়েলে রিফুয়েলিং বিমান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

নুসরাত ফারিয়ার নতুন ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

X