সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

তারেক রহমান আজ বেলস পার্কে জনসভায় ভাষণ দেবেন

কাগজ ডেস্ক
প্রকাশ : ০৪ ফেব্রুয়ারি ২০২৬, ১০:৫১ এএম
তারেক রহমান

দীর্ঘ দুই দশক পর আজ বুধবার (৪ ফেব্রুয়ারি) বরিশাল সফরে আসছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। জাতীয় নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে দুপুর ১২টায় নগরের বেলস পার্ক ময়দানে আয়োজিত বিশাল জনসভায় ভাষণ দেওয়ার কথা রয়েছে তার।

বিএনপির কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা জানিয়েছেন, তারেক রহমানের আগমনকে ঘিরে বরিশালজুড়ে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। মঙ্গলবার সকাল থেকেই বেলস পার্ক ময়দানে মঞ্চ নির্মাণসহ সার্বিক প্রস্তুতির কাজ চলতে দেখা যায়। নেতাকর্মীদের উপস্থিতি নিশ্চিত করতে নগরের বিভিন্ন এলাকায় মাইকিংও করা হয়েছে।

দলীয় সূত্র জানায়, প্রায় ২০ বছর পর তারেক রহমানের এই সফর উপকূলীয় অঞ্চলের বিএনপি নেতাকর্মীদের মধ্যে নতুন রাজনৈতিক উদ্দীপনা সৃষ্টি করেছে। সর্বশেষ ২০০৬ সালে বরিশাল সফর করেছিলেন তিনি। দীর্ঘ বিরতির পর এই আগমনকে স্থানীয় বিএনপির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছেন দলটির নেতারা।

বিএনপির বিভাগীয় সাংগঠনিক সম্পাদক বিলকিস জাহান শিরিন বলেন, আগামী ১২ ফেব্রুয়ারি নির্বাচন অনুষ্ঠিত হবে। বরিশাল অঞ্চলে বিএনপির পক্ষে ব্যাপক গণজাগরণ তৈরি হয়েছে। বুধবারের জনসভা সেই গণজাগরণেরই বহিঃপ্রকাশ হবে। বেলস পার্ক ময়দান ছাড়িয়ে পুরো বরিশাল শহর জনসমুদ্রে পরিণত হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

তিনি আরও জানান, বিভাগের ২১টি সংসদীয় আসনের বিএনপি প্রার্থীরা জনসভায় উপস্থিত থাকবেন।

দলীয় সূত্র মতে, জনসভায় বরিশাল অঞ্চলের সার্বিক উন্নয়নসংক্রান্ত একাধিক দাবি তারেক রহমানের কাছে তুলে ধরা হবে। দাবিগুলোর মধ্যে রয়েছে—ভারী শিল্প ও ভোলার গ্যাস বরিশালে এনে সংযোগ, কৃষিভিত্তিক প্রক্রিয়াজাত শিল্প স্থাপন, পর্যটনশিল্পের আধুনিকায়ন, প্রযুক্তিকেন্দ্র স্থাপন করে দক্ষ মানবসম্পদ গড়ে তোলা, অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠা, বহুজাতিক শিল্পকারখানা স্থাপনের মাধ্যমে বিদেশি বিনিয়োগ আকর্ষণ এবং জেলা ও উপজেলা পর্যায়ে শিক্ষা ও স্বাস্থ্যসেবার আধুনিকায়ন।

মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে বেলস পার্ক এলাকায় গিয়ে দেখা যায়, মঞ্চ নির্মাণের কাজ পুরোদমে চলছে। বিকেলের দিকে সমাবেশস্থলে পুলিশের উপস্থিতি বাড়ানো হয়েছে। মাঠের আশপাশের ভবনগুলোতে সাদাপোশাকের পুলিশ ও গোয়েন্দা সংস্থার সদস্যদের তৎপরতাও লক্ষ্য করা গেছে।

বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার শফিকুল ইসলাম জানান, জনসভাকে কেন্দ্র করে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। একজন ভিআইপির নিরাপত্তা নিশ্চিত করতে স্কেলিটন ডিউটি, সিটিএসবি ও ডিবি টিম দায়িত্ব পালন করবে। পাশাপাশি মোবাইল টহল জোরদার করা হয়েছে। তার আগমন থেকে শুরু করে জনসভা শেষ হওয়া পর্যন্ত আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ সর্বোচ্চ সতর্ক অবস্থানে থাকবে বলে জানান তিনি।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাইলস্টোন ট্র্যাজেডির এক বছর পূর্ণ হচ্ছে কাল, নিহতদের স্মরণ, আহতদের সুস্থতা কামনা

চুয়াডাঙ্গায় শিশু মরিয়ম ধর্ষণ ও হত্যা: আসামির মৃত্যুদণ্ড

পুরোনো ভবন ভাঙতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে নির্মাণশ্রমিকের মৃত্যু

ইউক্রেনের রাতভর রাশিয়ায় শত শত ড্রোন হামলা

রূপদিয়ায় ভুয়া ডিবি সেজে চাঁদাবাজি, আটক ১

৭ বিভাগে মুষলধারে বৃষ্টির আভাস,রাজধানীতে জলাবদ্ধতার শঙ্কা

প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী হলেন রাশেদ খাঁন

যশোর হাসপাতালের সামনে তর্কাতর্কি, যুবককে পিটিয়ে জখম

বিজিবির অভিযানে ৪৮৬ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ উদ্ধার

শার্শায় ট্রলি-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ২, আহত ৩

আরজু স্মরেণ বারীনগর বাজারে চক্ষু ক্যাম্প আগামীকাল

ষড়যন্ত্রের বয়ান গণতন্ত্রের বিকল্প নয়

বন্যায় এখন দরকার পূণর্বাসন

বিশ্ববাজারে তেলের দাম বেড়েছে, ব্যারেলপ্রতি ছাড়াল ৯০ ডলার

গোল্ডেন গ্লাভসের সঙ্গে উনাই সিমনের নতুন ইতিহাস

এমবাপ্পের যে রেকর্ড ভাঙলেন ইয়ামাল

বিশ্ববাজারে ফের কমল স্বর্ণের দাম

খুলনায় বিদ্যালয় ভবন ধসে পাঠদানে অনিশ্চয়তা

স্পেনের কাছে হেরে অশ্রুসিক্ত মেসি কী বললেন

কফি বিক্রি করে পড়াশোনা ও সংসার চালাচ্ছে ফাহিম

X