সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩
মির্জা ফখরুল

নির্বাচনে ভুল সিদ্ধান্ত নিলে দেশ বিপদের মুখে পড়বে

কাগজ ডেস্ক
প্রকাশ : ০৩ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:১০ পিএম
ঠাকুরগাঁও পৌর কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত নির্বাচনি গণসংযোগে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশের মানুষের কাছে সতর্কবার্তা দিয়েছেন। তিনি বলেছেন, দেশের জনগণ যদি নির্বাচনে সঠিক সিদ্ধান্ত নিতে ব্যর্থ হয়, তাহলে বাংলাদেশ আবারও বিপদের মুখে পড়বে।

ঠাকুরগাঁও পৌর কমিউনিটি সেন্টারে মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) দুপুর ১২টায় অনুষ্ঠিত এক নির্বাচনি গণসংযোগে তিনি এ কথাগুলো বলেন। ফখরুল বলেন, দীর্ঘ ত্যাগ ও সংগ্রামের বিনিময়ে অর্জিত এই নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। সঠিক সিদ্ধান্ত নিলে আগামী পাঁচ বছরে দেশকে শান্তিপূর্ণ ও স্থিতিশীল অবস্থায় নেওয়া সম্ভব।

তিনি আরও বলেন, গত ১৫ বছরে আন্দোলন ও সংগ্রামের মধ্য দিয়ে বাংলাদেশে ভোটাধিকার অর্জনের জন্য অনেক ত্যাগ স্বীকার করতে হয়েছে। শুধু জুলাই মাসেই প্রায় দুই হাজার তরুণ প্রাণ দিয়েছে। এ ত্যাগের মধ্য দিয়ে এই নির্বাচন অর্জিত হয়েছে।

বিএনপি মহাসচিব একাত্তরের স্বাধীনতার চেতনার গুরুত্ব তুলে ধরে বলেন, একাত্তরের স্বাধীনতাই আমাদের অস্তিত্ব। কিন্তু কিছু গোষ্ঠী একাত্তরের চেতনাকে পেছনে ঠেলে দিতে চায়। একাত্তরকে পিছিয়ে ফেললে আমি আমার অস্তিত্বই হারাব। তিনি বলেন, একাত্তর আমাদের নতুন দেশ ও ভূখণ্ড দিয়েছে, যা আমাদের সন্তানদের সুন্দর ভবিষ্যৎ গড়ার সুযোগ সৃষ্টি করেছে।

ফখরুল আরও উল্লেখ করেন, দুর্ভাগ্যজনকভাবে কিছু গোষ্ঠী ধর্ম ব্যবহার করে মানুষকে বিভ্রান্ত করছে এবং মিথ্যাচার চালাচ্ছে। এসব বিষয়ে দেশের মানুষকে সতর্ক থাকতে হবে।

তিনি স্পষ্ট করে বলেন, একাত্তরের চেতনা ধারণ করেই আমাদের সামনে এগিয়ে যেতে হবে। দেশের ভবিষ্যৎ নির্ভর করছে এই নির্বাচনের সঠিক সিদ্ধান্তের উপর।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সতর্ক থাকুন কুম্ভ, স্থির থাকুন কন্যা

মার্কিন সরকারি ডিভাইসে আবারও টিকটক ব্যবহারের অনুমতি

২০ জুলাই: ইতিহাসে এই দিনে কী ঘটেছিল?

উত্তর-পূর্বাঞ্চলে বন্যার আশঙ্কা, বাড়ছে নদীর পানি

আর্জেন্টিনাকে কাঁদিয়ে অতিরিক্ত সময়ের গোলে দ্বিতীয়বার বিশ্বচ্যাম্পিয়ন স্পেন

ইরানে বড় হামলা চালাতে ইসরায়েলে রিফুয়েলিং বিমান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

নুসরাত ফারিয়ার নতুন ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

X