সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

নেশার টাকা না পেয়ে মাকে হত্যার অভিযোগে ছেলে আটক

রাজশাহী ব্যুরো
প্রকাশ : ০১ ফেব্রুয়ারি ২০২৬, ১১:৪২ এএম
নেশার টাকা না পেয়ে মাকে হত্যার অভিযোগে ছেলে আটক ¦ ছবি: প্রতীকী

রাজশাহীর খড়খড়ি এলাকায় নেশার টাকার জন্য এক নৃশংস হত্যাকাণ্ড ঘটেছে। শনিবার (৩১ জানুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে নগরীর খড়খড়ি কৃষি ব্যাংক মোড় এলাকায় সোহাগী বেগম (৫৫) নামের এক নারীকে তার নিজ ছেলে সুমন (৪২) কুপিয়ে হত্যা করেছে। স্থানীয়দের দ্রুত হস্তক্ষেপের ফলে অভিযুক্ত ছেলে পুলিশে হস্তান্তর করা হয়েছে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, নিহত সোহাগী বেগম মৃত আজিজুল ইসলামের স্ত্রী ছিলেন। তার বড় ছেলে সুমন দীর্ঘদিন ধরে মাদকাসক্ত ছিলেন। ধারণা করা হচ্ছে, নেশার টাকার জন্য মায়ের সঙ্গে বাগ্বিতণ্ডার পর সুমন ধারালো অস্ত্র দিয়ে তার মায়ের পেট ও বুকে আঘাত করে। এই আঘাতের ফলে সোহাগী বেগম ঘটনাস্থলেই মারা যান।

হত্যাকাণ্ডের পর সুমন তার মায়ের মরদেহ বাড়ি থেকে প্রায় ১০০ মিটার দূরে প্রধান সড়কে টেনেহিঁচড়ে নিয়ে আসে। সেখানে মরদেহ রেখে সে হাসপাতালে যাওয়ার কথা বলে অটোরিকশা খুঁজতে থাকে। স্থানীয়রা সুমনের অস্বাভাবিক আচরণ দেখে তাকে জিজ্ঞাসাবাদ শুরু করলে, সে দৌড়ে বাড়িতে গিয়ে ভেতর থেকে দরজা বন্ধ করে দেয়। পরে খবর পেয়ে চন্দ্রিমা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে আটক করে।

চন্দ্রিমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম জানিয়েছেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে পাঠানো হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, সুমন মাদকাসক্ত। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

রাজশাহী মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (মুখপাত্র) গাজিউর রহমান বলেন, অভিযুক্ত ছেলে তার মাকে কুপিয়ে হত্যা করেছে। পরে স্থানীয়রা তাকে আটক করে পুলিশে হস্তান্তর করেছে।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উত্তর-পূর্বাঞ্চলে বন্যার আশঙ্কা, বাড়ছে নদীর পানি

আর্জেন্টিনাকে কাঁদিয়ে অতিরিক্ত সময়ের গোলে দ্বিতীয়বার বিশ্বচ্যাম্পিয়ন স্পেন

ইরানে বড় হামলা চালাতে ইসরায়েলে রিফুয়েলিং বিমান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

নুসরাত ফারিয়ার নতুন ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

X