সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩
জামায়াত আমির

দুর্নীতি ও চাঁদাবাজির সিন্ডিকেট এখনও পুরোপুরি নির্মূল হয়নি

কাগজ ডেস্ক
প্রকাশ : ৩১ জানুয়ারি ২০২৬, ০৫:৩৮ পিএম
দাউদকান্দি কেন্দ্রীয় ঈদগাহ মাঠে ১১দলীয় জোটের নির্বাচনী জনসভায় জামায়াত আমির ডা. শফিকুর রহমান।

দেশের একটি বড় রাজনৈতিক দলকে ইঙ্গিত করে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, আমরা ছিলাম ভাড়াটিয়া, আর তারা নিজেদের দেশের মালিক মনে করত।

শনিবার (৩১ জানুয়ারি) দুপুরে কুমিল্লা জেলার দাউদকান্দি কেন্দ্রীয় ঈদগাহ মাঠে অনুষ্ঠিত ১১ দলীয় জোটের নির্বাচনী জনসভায় এসব কথা বলেন তিনি।

ডা. শফিকুর রহমান বলেন, ২০২৪ সালের গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা একটি নতুন বাংলাদেশ পেয়েছি। এর আগে ৫৪ বছর ধরে আমরা সন্ত্রাস, ফ্যাসিবাদ, পাহাড়সম দুর্নীতি, ব্যাংক ও শেয়ারবাজার লুট এবং মা-বোনের ইজ্জতহানির ঘটনা দেখেছি।

তার অভিযোগ, একসময় একটি পরিবার, গোষ্ঠী বা দল রাষ্ট্র পরিচালনা করেছে, আর এর বাইরে থাকা সবাইকে ভাড়াটিয়া হিসেবে বিবেচনা করা হতো।

সংবিধান প্রসঙ্গে জামায়াত আমির বলেন, সংবিধানে সমান অধিকারের কথা বলা হলেও সেই সংবিধানের নামেই ১৮ কোটি মানুষের ওপর জুলুম চালানো হয়েছে। তিনি আরও বলেন, দুর্নীতি ও চাঁদাবাজির সিন্ডিকেট এখনও পুরোপুরি নির্মূল হয়নি।

নতুন রাজনৈতিক ধারার প্রয়োজনীয়তার কথা তুলে ধরে তিনি বলেন, বাংলাদেশে আর বস্তাপচা রাজনীতি চলতে দেওয়া যায় না। দুর্নীতিমুক্ত ও ন্যায়ের রাজনীতিকে ভোটের মাধ্যমে জয়ী করতে হবে।

আগামী নির্বাচন প্রসঙ্গে ডা. শফিকুর রহমান বলেন, আল্লাহর ওপর ভরসা রেখে বলতে পারি—বাংলাদেশের মানুষ পরিবর্তন চায়। ইনশাআল্লাহ আগামী ১২ ফেব্রুয়ারি জনগণ সঠিক সিদ্ধান্ত নেবে।

তিনি আরও বলেন, নির্বাচন সামনে রেখে অনেকে আবেগী বক্তব্য ও প্রতিশ্রুতি নিয়ে জনগণের কাছে আসবে। তবে যাদের আচরণে পরিবর্তন আসেনি, তাদের ভবিষ্যৎ ভূমিকা নিয়েও তিনি সন্দেহ প্রকাশ করেন।

যুব সমাজের প্রসঙ্গে জামায়াত আমির বলেন, যুবকরা আমাদের কাছে বেকার ভাতা চায় না। তারা সম্মানের কাজ চায়। আমরা তাদের হাতকে দেশ গড়ার দক্ষ কারিগর হিসেবে গড়ে তুলতে চাই।

জনসভায় সভাপতিত্ব করেন কুমিল্লা-১ আসনের প্রার্থী ও দাউদকান্দি উপজেলা জামায়াতে আমির মনিরুজ্জামান বাহলুল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি এটিএম মাসুম, মাওলানা আব্দুল হালিমসহ অন্যান্য নেতৃবৃন্দ।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানে বড় হামলা চালাতে ইসরায়েলে রিফুয়েলিং বিমান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

নুসরাত ফারিয়ার নতুন ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

যশোর মেডিকেল কলেজে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন

যশোরে প্রজাপতি স্কুলের শিক্ষার্থীদের  বৃক্ষ রোপন ও বিতরণ 

X