সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

নির্বাচনী পরিবেশ নিরাপদ রাখতে মোহাম্মদপুরে সেনাবাহিনীর টহল

ঢাকা অফিস
প্রকাশ : ৩১ জানুয়ারি ২০২৬, ০৫:৩৬ পিএম
নির্বাচনী পরিবেশ নিরাপদ রাখতে মোহাম্মদপুরে সেনাবাহিনীর টহল

জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজধানীর মোহাম্মদপুর এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে বাংলাদেশ সেনাবাহিনী। এর অংশ হিসেবে এলাকায় বিশেষ ফুট প্যাট্রোল পরিচালনা করা হচ্ছে।

শনিবার (৩১ জানুয়ারি) বিকেল সাড়ে ৩টার দিকে সেনাবাহিনীর ৪৬ স্বতন্ত্র ব্রিগেডের দায়িত্বশীল এক কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, শনিবার সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত বসিলা ও শেরেবাংলা সেনা ক্যাম্পের সদস্যরা মোহাম্মদপুরের রায়েরবাজার ও আদাবর এলাকার বিভিন্ন আবাসিক এলাকায় এই বিশেষ ফুট প্যাট্রোল পরিচালনা করেন।

বিশেষ করে সংবেদনশীল এলাকা এবং সম্ভাব্য ভোটকেন্দ্রগুলোর আশপাশে নিরাপত্তা তৎপরতা আরও জোরদার করা হয়। সেনাবাহিনীর এই উদ্যোগের মূল লক্ষ্য হলো আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের আগে যেকোনো ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিহত করা এবং সাধারণ মানুষের মধ্যে নিরাপত্তা ও আস্থার পরিবেশ তৈরি করা, যাতে ভোটাররা নির্বিঘ্নে ও ভয়ভীতি ছাড়াই ভোটাধিকার প্রয়োগ করতে পারেন।

ফুট প্যাট্রোল চলাকালে সেনাসদস্যরা স্থানীয় জনগণের সঙ্গে কথা বলেন এবং আইনশৃঙ্খলা রক্ষায় সেনাবাহিনীর কঠোর অবস্থানের বিষয়টি পুনর্ব্যক্ত করেন। এতে এলাকাবাসীর মধ্যে স্বস্তি ও সন্তোষ লক্ষ্য করা যায়।

স্থানীয় বাসিন্দারা জানান, সেনাবাহিনীর সক্রিয় উপস্থিতিতে তারা নিজেদের আরও নিরাপদ অনুভব করছেন এবং একটি শান্তিপূর্ণ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে বলে তারা আশাবাদী।

সেনাবাহিনীর ৪৬ স্বতন্ত্র ব্রিগেডের ওই কর্মকর্তা আরও জানান, নির্বাচন অনুষ্ঠিত না হওয়া পর্যন্ত দিন ও রাতব্যাপী এ ধরনের নিরাপত্তা কার্যক্রম অব্যাহত থাকবে, যাতে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা যায় এবং যেকোনো অবৈধ কার্যক্রম কঠোরভাবে দমন করা সম্ভব হয়।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানে বড় হামলা চালাতে ইসরায়েলে রিফুয়েলিং বিমান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

নুসরাত ফারিয়ার নতুন ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

যশোর মেডিকেল কলেজে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন

যশোরে প্রজাপতি স্কুলের শিক্ষার্থীদের  বৃক্ষ রোপন ও বিতরণ 

X