সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩
মির্জা ফখরুল

উন্নয়ন ও শান্তির রাজনীতিতে বিশ্বাসী বিএনপি

কাগজ ডেস্ক
প্রকাশ : ৩১ জানুয়ারি ২০২৬, ০৫:৩৩ পিএম
ঠাকুরগাঁও সদর উপজেলার আকচা ইউনিয়নে নির্বাচনি গণসংযোগে মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

ঠাকুরগাঁও-১ আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী ও দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিএনপি রাজনীতি করে মানুষের শান্তি, নিরাপত্তা ও এলাকার সার্বিক উন্নয়নের জন্য।

শনিবার (৩১ জানুয়ারি) দুপুরে ঠাকুরগাঁও সদর উপজেলার আকচা ইউনিয়নে নির্বাচনি গণসংযোগকালে তিনি এসব কথা বলেন।

গণসংযোগে মির্জা ফখরুল বলেন, আমরা রাজনীতি করি রাস্তাঘাট উন্নয়ন করার জন্য, মানুষের জীবনমান উন্নত করার জন্য এবং মানুষ যেন শান্তিতে বসবাস করতে পারে—এই লক্ষ্য নিয়েই আমাদের রাজনীতি।

তিনি বলেন, আল্লাহর অশেষ রহমতে দীর্ঘ ১৪–১৫ বছরের দুর্দিন পার করে আমরা আজ সুদিনের দ্বারপ্রান্তে এসে দাঁড়িয়েছি। সামনে একটি ভালো সম্ভাবনা দেখা যাচ্ছে।

আসন্ন নির্বাচন প্রসঙ্গে বিএনপি মহাসচিব বলেন, এবার দেশে একটি ভালো নির্বাচন হবে—এমন একটি আশা মানুষের মনে জেগেছে। সবাই ভোট দিতে পারবে এবং নিজের ভোট নিজে দিতে পারবে।

তিনি অতীতের নির্বাচনগুলোর সমালোচনা করে বলেন, অনেক মানুষ ভোটার হলেও ভোট দিতে পারেনি। গভীর রাতে ভোট হয়ে গেছে, ভোট আগেই নিয়ে যাওয়া হয়েছে। এবার মানুষ ঠিকমতো নিজের ভোট দেওয়ার সুযোগ পাবে বলে আমরা আশা করছি।

মির্জা ফখরুল বলেন, গত ১৭ বছর ধরে দেশের মানুষ ফ্যাসিস্ট শাসনের নির্যাতন ও নিপীড়নের শিকার হয়েছে। সেই অন্ধকার সময় পেরিয়ে আজ আবার জনগণের হাতে দেশের ভবিষ্যৎ নির্ধারণের সুযোগ এসেছে।

নিজের রাজনৈতিক জীবনের সততার কথা উল্লেখ করে তিনি বলেন, আমি মন্ত্রী ছিলাম। কেউ বলতে পারবে না, মন্ত্রী থাকা অবস্থায় আমি কারো কাছ থেকে এক কাপ চা খেয়েছি বা দুই টাকা নিয়েছি।

নির্বাচনি এই গণসংযোগ ও সভায় বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের পাশাপাশি স্থানীয় সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উত্তর-পূর্বাঞ্চলে বন্যার আশঙ্কা, বাড়ছে নদীর পানি

আর্জেন্টিনাকে কাঁদিয়ে অতিরিক্ত সময়ের গোলে দ্বিতীয়বার বিশ্বচ্যাম্পিয়ন স্পেন

ইরানে বড় হামলা চালাতে ইসরায়েলে রিফুয়েলিং বিমান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

নুসরাত ফারিয়ার নতুন ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

X