সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩
মিয়া গোলাম পরওয়ার

ক্ষমতায় গেলে একটি দল জাতির সম্মানহানি করবে

চাঁদপুর প্রতিনিধি
প্রকাশ : ৩১ জানুয়ারি ২০২৬, ০৫:৩০ পিএম
মিয়া গোলাম পরওয়ার

বাংলাদেশে গত ৫৪ বছর ধরে দেশ লুটপাটের রাজনীতি চলেছে বলে অভিযোগ করেছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। তিনি এবার শান্তিপূর্ণভাবে জামায়াতে ইসলামীকে দেশ পরিচালনার সুযোগ দেওয়ার জন্য জনগণের প্রতি আহ্বান জানান।

শনিবার (৩১ জানুয়ারি) দুপুরে চাঁদপুরের হাসান আলী সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত এক নির্বাচনী সমাবেশে তিনি এসব কথা বলেন। এ সমাবেশে তিনি ১১ দলীয় জোট সমর্থিত ও জামায়াত মনোনীত প্রার্থী অ্যাডভোকেট শাহজাহান মিয়ার পক্ষে ভোট প্রার্থনা করেন।

গোলাম পরওয়ার বলেন, দাঁড়িপাল্লা প্রতীকের পক্ষে গ্রামে গ্রামে যে জনসমর্থনের জোয়ার সৃষ্টি হয়েছে, তা দেখে অনেকের মাথা এলোমেলো হয়ে গেছে। কিন্তু ভোটের মাধ্যমেই দেশ পরিচালনার সঠিক পথ নির্ধারণ করতে হবে। দাঁড়িপাল্লায় ভোট দিয়ে আমাদের প্রার্থীদের বিজয়ী করতে হবে।

তিনি আরও অভিযোগ করেন, ক্ষমতায় গেলে একটি দল জাতির সম্মানহানি করে এবং ক্ষমতা হারানোর আগে মানুষ হত্যা, চাঁদাবাজি ও সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের বাড়িতে বাড়িতে গিয়ে হুমকি দেয়। তাদের হাতে দেশের জানমালের নিরাপত্তা নেই বলেও মন্তব্য করেন তিনি।

জামায়াতের এই শীর্ষ নেতা বলেন, যারা তিনবার রাষ্ট্র পরিচালনায় ব্যর্থ হয়েছে, তাদের আর ক্ষমতায় আনার সুযোগ দেওয়া হবে না। প্রধানমন্ত্রীকে সংবিধান ও আইনের মাধ্যমে সীমাহীন ক্ষমতা দেওয়া হয়েছে, কিন্তু আমরা সংস্কারের মাধ্যমে সেই ক্ষমতায় লাগাম টেনেছি।

সমাবেশে উপস্থিত ছিলেন চাঁদপুর-৩ আসনের প্রার্থী অ্যাডভোকেট শাহজাহান মিয়া, চাঁদপুর-৪ আসনের প্রার্থী মাওলানা বিল্লাল হোসেন মিয়াজী, কেন্দ্রীয় ছাত্রশিবির সভাপতি নূরুল ইসলাম সাদ্দাম, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভিপি মো. রিয়াজুল ইসলাম, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জিএসসহ জামায়াত ও ছাত্রশিবিরের কেন্দ্রীয় নেতৃবৃন্দ এবং বিপুল সংখ্যক নেতাকর্মী।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

যশোর মেডিকেল কলেজে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন

যশোরে প্রজাপতি স্কুলের শিক্ষার্থীদের  বৃক্ষ রোপন ও বিতরণ 

মেয়েকে হত্যা করে বস্তাবন্দি লাশ মোটরসাইকেলে নিয়ে ঘুরছিলেন বাবা

২১ বছর পর মালয়েশিয়ার কারাগার থেকে বাড়ি ফিরলেন বাগেরহাটের রতন

মহেশপুরে নিষিদ্ধ ‘চায়না দুয়ারি’ জালের দাপট, হুমকিতে দেশীয় মাছ ও জীববৈচিত্র্য

মোরেলগঞ্জে জেলা পরিষদের প্রশাসকের সঙ্গে বিএনপি নেতাদের মতবিনিময়

সাড়ে ৪ কোটি টাকা ব্যয়ে মোরেলগঞ্জে নতুন ডাকবাংলো ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন

X