সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

দিনাজপুর-৬ আসনে নির্বাচনী মাঠে মুখোমুখি বিএনপি, জামায়াত

ঘোড়াঘাট, (দিন্জপুর) প্রতিনিধি
প্রকাশ : ৩১ জানুয়ারি ২০২৬, ০৫:২৪ পিএম
জাহিদ হোসেন ও আনোয়ারুল ইসলাম

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন যতই ঘনিয়ে আসছে, ততই উত্তপ্ত হয়ে উঠছে দিনাজপুর-৬ সংসদীয় আসন—ঘোড়াঘাট, হাকিমপুর, নবাবগঞ্জ ও বিরামপুর উপজেলা নিয়ে গঠিত এই নির্বাচনী এলাকা। প্রতিদিনই সভা-সমাবেশ, মিছিল, গণসংযোগ, উঠান বৈঠক ও প্রচারাভিযানে মুখর হয়ে উঠছে গ্রাম-গঞ্জ, হাট-বাজার ও পৌর এলাকাগুলো। প্রার্থীদের সরব উপস্থিতিতে ভোটের মাঠে তৈরি হয়েছে উৎসবমুখর পরিবেশ।

দিনাজপুর-৬ আসনে মোট ছয়জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করলেও বাস্তব চিত্রে ভোটের মূল লড়াই কেন্দ্রীভূত হয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও বাংলাদেশ জামায়াতে ইসলামী—এই দুই দলের প্রার্থীর মধ্যে। একদিকে বিএনপি মনোনীত প্রার্থী ডা. এ জেড এম মো. জাহিদ হোসেন (ধানের শীষ), অন্যদিকে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী মো. আনোয়ারুল ইসলাম (দাঁড়িপাল্লা)।

নির্বাচনী প্রচারণায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ধানের শীষ প্রতীকের প্রার্থী ডা. এ জেড এম মো. জাহিদ হোসেন অভিযোগ করেন, দিনাজপুর-৬ আসনের মানুষ দীর্ঘদিন ধরে পরিকল্পিতভাবে উন্নয়ন থেকে বঞ্চিত।

তিনি বলেন, এই এলাকার মানুষ শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ ও কর্মসংস্থানের ক্ষেত্রে চরম বৈষম্যের শিকার। জাতীয় উন্নয়নের মূল স্রোতের বাইরে রেখে দিনাজপুর-৬ আসনকে অবহেলা করা হয়েছে।

নির্বাচিত হলে অবকাঠামো উন্নয়ন, মানসম্মত শিক্ষা ব্যবস্থা, আধুনিক স্বাস্থ্যসেবা ও টেকসই কর্মসংস্থান সৃষ্টিকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার প্রতিশ্রুতি দেন তিনি। একই সঙ্গে এলাকার সম্ভাবনা কাজে লাগাতে সৎ ও জবাবদিহিমূলক নেতৃত্বের প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন।

অপরদিকে জামায়াতে ইসলামীর প্রার্থী মো. আনোয়ারুল ইসলাম সভা-সমাবেশ ও গণসংযোগে বলেন, দিনাজপুর-৬ আসনের মানুষ সব খাতেই দীর্ঘদিন অবহেলার শিকার।

তিনি বলেন, এই এলাকায় বহু ঐতিহাসিক ও ঐতিহ্যবাহী স্থাপনা রয়েছে, যা যথাযথ তত্ত্বাবধানের অভাবে ধ্বংসের মুখে। এসব স্থাপনা সংরক্ষণ ও উন্নয়নে আমাদের সুস্পষ্ট পরিকল্পনা রয়েছে।

রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে এ অঞ্চলের সার্বিক উন্নয়নে কার্যকর ও সময়োপযোগী পদক্ষেপ নেওয়া হবে বলেও আশ্বাস দেন তিনি। ভোটারদের উদ্দেশে তিনি দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান।

দিনাজপুর-৬ আসনে অন্যান্য প্রার্থীরা হলেন— জাতীয় পার্টি: মো. রেজাউল হক (লাঙ্গল)। ইসলামী আন্দোলন বাংলাদেশ: মো. নুর আলম সিদ্দিক (হাতপাখা)। বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (বাসদ): মো. আব্দুল হাকিম (মই)। স্বতন্ত্র প্রার্থী: মো. শাহনেওয়াজ ফিরোজ শুভ শাহ (ঘোড়া)।

নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, দিনাজপুর-৬ আসনে মোট ভোটার ৫ লাখ ৫৭ হাজার ৬৯৩ জন। এর মধ্যে— পুরুষ ভোটার: ২,৭৮,০৫৩ জন, নারী ভোটার: ২,৭৯,৬২৭ জন, ট্রান্সজেন্ডার ভোটার: ১৩ জন, এই আসনে রয়েছে ৩টি পৌরসভা ও ২৩টি ইউনিয়ন। মোট ভোটকেন্দ্র ১৯৯টি।

শেষ মুহূর্তে ধানের শীষ ও দাঁড়িপাল্লার প্রার্থীরা প্রতিদিনই ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে উন্নয়ন, পরিবর্তন ও জনস্বার্থ সংশ্লিষ্ট নানা প্রতিশ্রুতি দিচ্ছেন। সাধারণ ভোটারদের মধ্যেও লক্ষ্য করা যাচ্ছে ব্যাপক আগ্রহ ও কৌতূহল।

সব মিলিয়ে দিনাজপুর-৬ আসনে এবারের নির্বাচন হতে যাচ্ছে অত্যন্ত প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ও উত্তেজনাকর। শেষ পর্যন্ত ভোটারদের রায় কোন দিকে ঝুঁকে পড়ে—সেদিকেই তাকিয়ে রয়েছে পুরো দিনাজপুর-৬ সংসদীয় এলাকা।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

যশোর মেডিকেল কলেজে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন

যশোরে প্রজাপতি স্কুলের শিক্ষার্থীদের  বৃক্ষ রোপন ও বিতরণ 

মেয়েকে হত্যা করে বস্তাবন্দি লাশ মোটরসাইকেলে নিয়ে ঘুরছিলেন বাবা

২১ বছর পর মালয়েশিয়ার কারাগার থেকে বাড়ি ফিরলেন বাগেরহাটের রতন

মহেশপুরে নিষিদ্ধ ‘চায়না দুয়ারি’ জালের দাপট, হুমকিতে দেশীয় মাছ ও জীববৈচিত্র্য

মোরেলগঞ্জে জেলা পরিষদের প্রশাসকের সঙ্গে বিএনপি নেতাদের মতবিনিময়

সাড়ে ৪ কোটি টাকা ব্যয়ে মোরেলগঞ্জে নতুন ডাকবাংলো ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন

X