সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

ধানের শীষে জনসমর্থন বাড়াতে মাঠে থাকার আহ্বান তারেক রহমানের

কাগজ ডেস্ক
প্রকাশ : ৩১ জানুয়ারি ২০২৬, ০৩:৩৬ পিএম
ধানের শীষে জনসমর্থন বাড়াতে মাঠে থাকার আহ্বান তারেক রহমানের

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান দলীয় নেতাকর্মীদের প্রতি ধানের শীষের পক্ষে আরও ব্যাপক জনসমর্থন গড়ে তুলতে ঐক্যবদ্ধভাবে মাঠে কাজ করার আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, সংগঠনের শক্তি ও জনগণের সঙ্গে নিবিড় সম্পৃক্ততাই বিএনপির সবচেয়ে বড় শক্তি।

শনিবার (৩১ জানুয়ারি) সকালে উত্তরাঞ্চলের বিভিন্ন জেলায় নির্বাচনি সফরের তৃতীয় দিনে বগুড়া শহরতলির ছিলিমপুর এলাকায় হোটেল নাজ গার্ডেনে বিএনপি নেতাকর্মীদের সঙ্গে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তারেক রহমান নেতাকর্মীদের উদ্দেশে বলেন, দলীয় শৃঙ্খলা বজায় রেখে মাঠে থাকতে হবে এবং সাধারণ মানুষের পাশে দাঁড়াতে হবে। মানুষের দুঃখ-দুর্দশায় পাশে দাঁড়াতে পারলেই ধানের শীষের প্রতি জনসমর্থন আরও শক্তিশালী হবে বলে তিনি উল্লেখ করেন।

তিনি বলেন, বগুড়া বিএনপির একটি শক্ত ঘাঁটি। এ কারণে বগুড়ার নির্বাচনি দায়িত্ব তিনি আত্মবিশ্বাসের সঙ্গে দলীয় সহকর্মীদের হাতেই ছেড়ে দিতে চান। তার প্রত্যাশা, নেতাকর্মীরাই ভোট কেন্দ্র পাহারা দিয়ে নির্বাচনকে সুষ্ঠু ও শান্তিপূর্ণ রাখতে অগ্রণী ভূমিকা পালন করবেন। ভোটের দিন জনগণের ভোটাধিকার রক্ষায় তারাই সামনে থেকে নেতৃত্ব দেবেন।

তারেক রহমান আরও দৃঢ় আশাবাদ ব্যক্ত করে বলেন, বগুড়ার সাতটি সংসদীয় আসনেই বিএনপির প্রার্থীরা বিপুল ভোটে জয়ী হয়ে জনগণের প্রকৃত প্রতিনিধি হিসেবে নির্বাচিত হবেন।

বগুড়া জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশার সভাপতিত্বে এবং সাংগঠনিক সম্পাদক সহিদ উন নবী সালামের সঞ্চালনায় অনুষ্ঠিত এই মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা পরিষদের সদস্য হেলালুজ্জামান তালুকদার লালু, অ্যাডভোকেট একেএম মাহবুবুর রহমান, জেলা বিএনপির সাবেক সভাপতি সাইফুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন চাঁন ও আলী আজগর তালুকদার হেনা, সদর থানা বিএনপির সভাপতি মাফতুন আহমেদ খান রুবেল, শহর বিএনপির সভাপতি হামিদুল হক চৌধুরী হিরু প্রমুখ।

এছাড়াও বগুড়া জেলা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী সভায় অংশ নেন। সভার শুরুতে প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

মতবিনিময় সভা শেষে তারেক রহমান সিরাজগঞ্জের উদ্দেশ্যে রওনা দেন। পথে তিনি বগুড়ার শাজাহানপুরে বগুড়া-৭ (গাবতলী-শাজাহানপুর) আসনে বিএনপি প্রার্থী মোরশেদ মিল্টন এবং শেরপুরের ধুনট মোড়ে বগুড়া-৫ (শেরপুর-ধুনট) আসনের প্রার্থী গোলাম মোহাম্মদ সিরাজের নির্বাচনি পথসভায় বক্তব্য দেন।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানে বড় হামলা চালাতে ইসরায়েলে রিফুয়েলিং বিমান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

নুসরাত ফারিয়ার নতুন ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

যশোর মেডিকেল কলেজে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন

যশোরে প্রজাপতি স্কুলের শিক্ষার্থীদের  বৃক্ষ রোপন ও বিতরণ 

X